শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৮:০৬ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে শোলাকিয়া

জাবের হোসেন : এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতের প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে মাঠ পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ। সময় টিভি

তিনি জানান, শোলাকিয়া ময়দানে থাকবে চারস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের নিরাপত্তায় ৩২টি নিরাপত্তা চৌকির পাশাপাশি ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স। থাকবে পর্যাপ্ত সিসি ক্যামেরা।

তিনি আরো বলেন, সাদা পোশাক এবং ট্রাফিক পুলিশসহ প্রায় ১২শ পুলিশ মোতায়ন করবো। এছাড়াও আমাদের সহযোগীতায় থাকবে বিজিবি এবং প্রায় একশর মতো র‌্যাবের সদস্য। তাছাড়াও আমরা জেলা প্রসাশনের কাছে ২৫ জন নির্বাহী মেজিস্ট্রেট চেয়েছি, তারাও এখানে আইনি সহায়তার জন্য আমাদের সাথে থাকবে। সম্পাদনা- কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়