শিরোনাম
◈ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়ার ◈ তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা ◈ তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা ◈ দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা ফিরছে: আবেদন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখুন এক নজরে ◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল ◈ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও) ◈ চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু ◈ বাংলাদেশ-চীনের যৌথ ঘোষণা: কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ◈ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৩:৩৮ রাত
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাড়ে ৩শ বছর কাজ করলে একজন এমপির সমপরিমাণ স¤পদ উপার্জন করবেন ভারতের সাধারণ করদাতারা

নূর মাজিদ : ভারতের সদ্য সমাপ্ত ১৭তম লোকসভা নির্বাচনে এবার পুনঃনির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছেন ২২৫ জন। এবারই প্রথম যারা এমপি নির্বাচিত হয়েছেন তাদের তুলনায় পুনঃনির্বাচিতদের স¤পদ ৫ দশমিক ১ শতাংশ হারে বাড়ছে। আর সার্বিক গড়ে দেখা যায়, দেশটির প্রতিজন এমপি একজন সাধারণ ভারতীয় করদাতার চাইতে ৩৪৫ দশমিক ৮গুণ বেশি স¤পদের মালিক। অর্থাৎ, একজন এমপির সমকক্ষ হতে হলে সাধারণ করদাতাদের সাড়ে ৩শ বছর পরিশ্রম করতে হবে। সূত্র : বিজনেস ষ্ট্যাণ্ডর্ড, সমাচার নিউজ ।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম নামক একটি এনজিও এই স¤পদ বিবরণী প্রস্তুত করে। সেখানে, বিগত ৫ বছরের তুলনায় সা¤প্রতিক হিসেবে স¤পদের ব্যবধান আরো বেড়েছে। নির্বাচন পরবর্তী সময়ে এমপিদের মোট ঘোষিত স¤পদের সঙ্গে জাতীয় করদাতা বিবরণী তুলনা করলে এই পার্থক্য ফুটে ওঠে। চলতি সপ্তাহেই এই সংবাদ প্রকাশ করে ভারতের শীর্ষস্থানীয় অর্থনৈতিক দৈনিক বিজনেস ষ্ট্যাÐার্ড। দৈনিকটি জানায়, সা¤প্রতিক জরিপে দেখা গেছে ২০১৪ সালে সাধারণ করদাতাদের সঙ্গে এমপিদের স¤পদের ব্যবধান ছিলো ২৯৯ দশমিক ৮ গুণ বেশি।

স¤পদ ব্যবধান নির্দেশ করতে ২০১৬-১৭ সালের সরকারি করতালিকা ব্যবহার করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম। যার সঙ্গে চলতি বছরের লোকসভা পূর্ববর্তী ইলেকশন কমিশনের কাছে জমা দেয়া এমপিদের ঘোষিত স¤পদ বিবরণীর তুলনা করা হয়। সেখানে আরো দেখা যায়, ২০১৪ থেকে ২০১৯ সাল নাগাদ একেকজন এমপির স¤পদ গড়ে ১৪ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০ কোটি ৯০ লাখ রূপিতে উন্নীত হয়েছে। সেই তুলনায় ভারতে কর দেন এমন চাকরিজীবী জনগোষ্ঠীর বার্ষিক আয় ২০১৪ সাল থেকে ৫ দশমিক ৯ শতাংশ বেড়ে, ২০১৭ সাল নাগাদ ৬ লাখ ৮০ হাজার রূপি হয়েছে। অর্থাৎ, সাধারণ করদাতার আয় বাড়লেও সাংসদের সঙ্গে তাদের স¤পদের ব্যবধান কমেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়