শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০২:১৫ রাত
আপডেট : ৩১ মে, ২০১৯, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার অর্ধশতকে দ.আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের সংগ্রহ ৩১১

আক্তারুজ্জামান : বিশ্বকাপ ক্রিকেটের ১২তম আসর একটুর জন্য প্রথম শতকের দেখা পেলো না। ঘরের মাঠে নিজেদের শুরুটা একেবারে খারাপ করেনি স্বাগতিক ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেনিংটন ওভালে প্রথমে ব্যাট করে ৩১১ রানের সংগ্রহ পেয়েছে ইংলিশরা। জো রুট, জেসন রয়, ইয়ন মরগান ও বেন স্টোকসের অর্ধশতকে ভর করে এই রান তুলেছে স্বাগতিকরা। জয়ের জন্য ৩১২ রান করতে হবে ফাফ ডু প্লেসিসদের।

ওভালের মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে জনি বেয়ারস্টো কোন রান না করে ফিরে গেলেও বিপদে পড়তে হয়নি ইংলিশদের। দ্বিতীয় উইকেট জুটিতে জেসন রয় ও জো রুট মিলে ১০৬ রান যোগ করেন। রয় (৫৪) ও রুট (৫১) অর্ধশতকের পর ফিরে গেলে দলের হাল ধরেন মরগান ও স্টোকস। এ জুটিও ১০৬ রানের পার্টনারশিপ গড়েন। মরগান (৫৭) রানে ফেরার পর শতক থেকে ১১ রান দূরে থাকতে ফিরে যান স্টোকস (৮৯)। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৩১১ রান তোলে মরগান বাহিনী।

বল হাতে চমকে দিয়ে বিশ্বকাপে প্রথম স্পিনার হিসেবে ওপেনিং ওভারে উইকেট শিকার করে ইতিহাস গড়েন ইমরান তাহির। পরে তিনি আরও একটি উইকেট নেন। এরপর রাবাদাও দুটি উইকেট নেন। ৩ উইকেট শিকার করেন লুঙ্গি এনগিদি। বাকি একটি উইকেট ঝুলিতে ঢোকান অ্যান্ডিলে ফেলুকায়োও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়