শিরোনাম
◈ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার : আইনমন্ত্রী ◈ গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন ◈ ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার কোটি, তিন মাসে বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি ◈ সংবিধান সংস্কার ছাড়া জুলাই যোদ্ধাদের দায়মুক্তি: বৈধতা চ্যালেঞ্জ করে রিট ◈ আমরা মক্কা জোটকে ইরানবিরোধী মনে করি না: ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ◈ স্পীকার-ভারতীয় হাইকমিশনার বৈঠক: জনগণকেন্দ্রিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব ◈ সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ◈ ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ◈ বিদিশার জামিন নামঞ্জুর ◈ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৯:৪৫ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুর গ্রামের হাবিব মিয়ার বাড়িতে বুধবার রাতে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন।

নিহতরা হলেন, হবিগঞ্জের মাধবপুরের বলগাঁও গ্রামের জামাল মিয়া ও জেলার সদর উপজেলার দামচাইল গ্রামের শহিদ মিয়া।

আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাসুদ আলম বলেন, ১২ থেকে ১৪ জনের একটি ডাকাত দল মধ্যরাতে হাবিব মিয়ার বাড়িতে হানা দেয়। এতে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ঘেরাও করে দুইজনকে ধরে গণধোলাই দেন। এ সময় বাকি ডাকাতরা পালিয়ে যায়।

  • সর্বশেষ