শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ১১:২৭ দুপুর
আপডেট : ৩০ মে, ২০১৯, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গবেষণায় জানা গেলো, অ্যান্টি ডিপ্রেসেন্ট ধ্বংস করে দিতে পারে জীবন

আসিফুজ্জামান পৃথিল : বিশ্বে বর্তমানে কোটি কোটি মানুষ বিষন্নতা কাটাতে ওষুধের আশ্রয় নিচ্ছে। সাময়িকভাবে তাদের বিষন্নতা কাটলেও তারা জড়িয়ে পড়ছে দীর্ঘমেয়াদী ভয়াবহ সব সমস্যায়। সাম্প্রতিক এক গবেষণা বলছে, বিষন্নতারোধী ওষুধ দীর্ঘদিন সেবনে পুরো জীবনই ধ্বংস হয়ে যেতে পারে। ডেইলি মেইল।

নতুন এক গবেষণা বলছে এই ধরণের ওষুধ অনেকটা নারকোটিকের মতো আচরণ করে। শরীরে তৈরি হয় এই ওষুধের চাহিদা। ফলে এর সেবনকারী এটি ছাড়া জীবনই কাটাতে পারেন না। এই ওষুধ বন্ধ করলে বিষন্নতা শুধু ফিরে আসে তাই নয়, বরং অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। ফলে গ্রাহক বাধ্য হন, এই ওষুধের সেবন চালিয়ে যেতে। গবেষকরা বলছেন, যারা এই ধরণের ওষুধ সেবন করছেন, তাদের অবশ্যই উচিৎ, চিকিৎসকের কাছে গিয়ে এর বিকল্প নিয়ে আলোচনা করা।

তবে এই ওষুধ ত্যঅগ করলে শক্তিশালী মাদকের মতো কিছু ‘উইথড্রয়াল সিনড্রোমও’ দেখা দিতে পারে। হতে পারে খিচুনি, অনিদ্রা, ক্ষুধামন্দা। আর অতিরিক্ত বিষন্নতা গ্রাস করার সম্ভাবনা তো থাকছেই। গবেষকদের পরামর্শ, মাদক ছাড়ার যেসব বিধিমালা আছে, সেগুলো ব্যবহার করে হলেও অ্যান্টি ডিপ্রেসেন্ট ছাড়তে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়