শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৮:১৯ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১৭ জন পোশাক শ্রমিকের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন

আসিফ হাসান কাজল: ওমরফু সায়েটার লি. এর মালিকের বিচার ও ১১৭ জন পোশাক শ্রমিককে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সভাপতি জনাব আমিরুল হক আমিন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা অভিযাগে করে বলেন , ওমরফু সায়েটার লি. কারখানায় প্রায় ৫ শতাধিক শ্রমিক গত ৫ - ৬ বছর ধরে কাজ করে আসছেন। কারখানা কর্তৃপক্ষ ১২ এপ্রিল হঠাৎ করে মজুরি কাঠামো কমিয়ে কারখানা বন্ধের নোটিশ দেয়। এব্যাপারে কলকারখানা অধিদপ্তরকে জানালে গত ২০ এপ্রিল শ্রমিকদের মজুরি কাঠামো ঠিক করে দেয়া হবে এবং যতদিন কারখানা বন্ধ ছিলো সেই কয়দিনের বেতন পরিশাধে করা হবে বলে শ্রমিকদেরকে আশ্বাস দেন।

বক্তারা অবিলম্বে ওমরফু সায়েটারের এর মালিকের বিচার , ১১৭ শ্রমিককে চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকার ও বিজিএমইএর প্রতি জোর দাবি জানান।মানববন্ধনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মিসেস আরিফা আক্তার , সহ - সভাপতি মিস সাফিয়া পারভীন , মো. রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়