শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ১০:২৯ দুপুর
আপডেট : ৩০ মে, ২০১৯, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুদূর স্পেন থেকে বাংলাদেশ দলকে বিশ্বকাপের শুভ কামনা জানালো লা লিগা

স্পোর্টস ডেস্ক : স্পেনে ক্রিকেট খেলার জনপ্রিয়তা নেই বললেই চলে। তাই বলে কেউ বিশ্বকাপ ক্রিকেটের খোঁজ খবর রাখবে না, সেটি হয় না। এই তো বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশকে শুভ কামনা জানিয়েছে স্পেনের শীর্ষস্থানীয় ফুটবল লিগ- লা লিগা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘কাস্টমাইজড’ পোস্টে শুভ কামনা জানিয়েছে বিশ্বের অন্যতম সেরা লিগটির কর্তৃপক্ষ।

দক্ষিণ এশিয়া থেকে বিশ্বকাপে অংশগ্রহণ করছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এ পাঁচটি দলকে শুভ কামনা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছে লা লিগা কর্তৃপক্ষ। পাঁচটি দেশের পতাকার ছবি পোস্ট করে এক পাশে লেখা হয়েছে, ‘২০১৯ আইসিসি বিশ্বকাপে অংশগ্রহণকারীদের জন্য শুভ কামনা।’ আর ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আইসিসি বিশ্বকাপে অংশগ্রহণকারীদের শুভ কামনা জানাচ্ছে লা লিগা সান্তেন্দর।’

লা লিগার অনেক বড় সমর্থক গোষ্ঠী রয়েছে দক্ষিণ এশিয়ায়। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে নজর দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। মাঝে মাঝেই এই অঞ্চলের ফুটবল নিয়ে কাস্টমাইজড বিভিন্ন পোস্ট করে থাকে তারা। বাংলাদেশের ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়ার বিশেষ সাক্ষাৎকারও ছেপেছিল লা লিগা কর্তৃপক্ষ। কিছুদিন আগে তো লা লিগার দুইটি ম্যাচে ধারাভাষ্যও দিয়েছেন জামাল ভূঁইয়া। প্রথম আলো

  • সর্বশেষ