শিরোনাম
◈ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে পা‌কিস্তান খেল‌তে রা‌জি হওয়ায় কল‌ম্বো যাওয়ার বিমান ভাড়া বাড়‌লো  ◈ ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব  ◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০১:২৬ রাত
আপডেট : ৩০ মে, ২০১৯, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় সত্রিæয় ১৬টি জঙ্গিঘাঁটি

মোহাম্মদ মাসুদ : নিয়ন্ত্রণরেখার কাছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সক্রিয় হয়ে রয়েছে ১৬টি জঙ্গি প্রশিক্ষণ শিবির। সেখানকার জঙ্গিরা জম্মুকাশ্মীরে অনুপ্রবেশের অপেক্ষায় আছে। গোপন সূত্রে এমন খবর পেয়েছে ভারতের গোয়েন্দা বিভাগ। আকজাল

সেনা সূত্রে খবর, বিগত কয়েক মাসে ওই ১৬টি জঙ্গি প্রশিক্ষণ শিবির সক্রিয় হয়ে উঠেছে। যেকোনও সময় অনুপ্রবেশ করতে পারে জঙ্গিরা। তাই শিবির আরও সক্রিয় হচ্ছে। ভারত সেনা জানিয়েছে, পাক সেনা এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআইএর উপর কড়া নজর রেখেছে তারা। নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের দিক থেকে কোনওরকম সন্দেহজনক গতিবিধি দেখলেই শক্ত হাতে তা মোকাবিলায় প্রস্তুত।

সূত্রের খবর আইএস ভারতে নিজেদের ঘাঁটি শক্ত করতে চাইছে। এজন্য তারা কাশ্মীর উপত্যকাকেই লক্ষ বস্তু করেছে। তবে সেদিকেও কড়া নজর রেখেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। প্রসঙ্গত, গত ১৪ ফেব্রæয়ারি পুলওয়ামা হামলার পর কাশ্মীর উপত্যকার যুব সমাজের কাছ থেকে আপাতত কোনও সমর্থন পাচ্ছে পাক জঙ্গি গোষ্ঠী জৈশইমহম্মদ। তাছাড়া সেনা অভিযানে জৈশের বহু নেতা এবং জঙ্গি খতম হয়ে গিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়