শিরোনাম
◈ পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল, পদোন্নতি পেলেন ৩ ডিআইজি ◈ পারদ নিষিদ্ধের এক যুগ পরও অ্যামাজন-টেমুতে বিক্রি হচ্ছে বিষাক্ত ত্বক ফর্সাকারী ক্রিম ◈ ‌লিগ কাপ থে‌কে বিদায় নি‌য়ে ৫০ বছর আগের দুঃসহ স্মৃতি ফিরিয়ে আনলো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ তিন বছর পর আইপিএলের নিলাম ফিরছে ভারতে, ডিসেম্বরে হবে ক্রিকেটারদের কেনাবেচার প্রতিযোগিতা ◈ জাতিসংঘ অধিবেশন: এবারও মাহমুদ আব্বাসকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র ◈ ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনে ৪ হাজার টন ডিজেল এলো বাংলাদেশে ◈ র‍্যাব বদলে এসআরবি, সদস্যদের শাস্তির বিষয়ে প্রজ্ঞাপনে যা আছে ◈ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ‘শেষের দিকে’, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের ◈ গরম নিয়ে স্বস্তির বার্তা, ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস ◈ মার্কিন কংগ্রেসে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৯:৪৫ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে ব্লাসফেমি আইনে অভিযুক্ত একজন সংখ্যালঘু পশু চিকিৎসক

শাহনাজ বেগম : পাকিস্তানের সিন্দু প্রদেশে এক সংখ্যালঘু পশু চিকিৎসককে ইসলাম ধর্মীয় পাঠ্য বইয়ের পাতা দিয়ে ওষুধ মোড়ানোর অভিযোগে বুধবার কঠোর ব্লাসফেমি আইনে অভিযুক্ত করা হয়েছে। বিবিসি, টিএমএন

সিন্ধু প্রদেশের মিরপুর খাসের কাছে ওই চিকিৎসকের ক্লিনিকে স্থানীয়রা উত্তেজিত হয়ে আশেপাশের দোকান লুটপাট করে এবং ওই ক্লিনিকে আগুন ধরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

মিরপুর খাসের পুলিশ কর্মকর্তা জাভেদ ইকবাল জানিয়েছেন, ইসলামি বইয়ের পাতা ব্যবহার করে ওই চিকিৎসক স্বীকার করেছেন যে তিনি ভুল করেছেন। তাকে দোষী সাব্যস্ত করা হলে কারাগারে মৃত্যুদন্ড দেয়া হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে যে, ইসলামি পাতা মুড়িয়ে ওষুধ নেয়া এক রোগী স্থানীয় মওলানার কাছে অভিযোগ করলে তিনি পুলিশকে বিষয়টি জানান।

ধর্মীয় রাজনৈতিক দল জামায়াত উলেমা-ই-ইসলামীর স্থানীয় নেতা মাওলানা হাফিজ-উর-রেহমান অভিযোগ করে বলেন, চিকিৎসক এটি ইচ্ছাকৃতভাবে করেছিলেন।

  • সর্বশেষ