শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৮:৩৬ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্কে হাঁটতে হাঁটতে মোবাইল ব্যবহারে জরিমানা ২৫০ ডলার!

রাশিদ রিয়াজ : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে পথ চলতি অবস্থায় মোবাইলে কথা বলা ছাড়াও টেক্সট দেয়া নেয়া সহ যেকোনো (জরুরি অবস্থা ছাড়া) ব্যবহার করলে জরিমানা হবে ২৫০ ডলার। এ লক্ষ্যে আইন প্রণয়ন করতে যাচ্ছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। বিলটি নিউইয়র্ক রাজ্যের সিনেট উত্থাপন করবে আর এটি স্পন্সর করবেন ব্রুকলিন অ্যাসেম্বলির ফেলিক্স অরতিজ।

বিলের প্রস্তাবনায় বলা হয়েছে, রাস্তা পারাপারের সময় মোবাইল হাতে নিয়ে এর দিকে তাকিয়ে রয়েছেন-এমন লোকদের জরিমানা গুণতে হবে। ১৮ মাসের মধ্যে এ ধরনের অপরাধ আবারও করলে ওই পথচারীদের ২৫০ ডলার পর্যন্ত জরিমানা গুণতে হবে। এ বিষয়ে সিনেটর জন লিউ’র অভিমত, পথচারীদের রাস্তা পারাপারের সময় মোবাইলের মাধ্যমে বিভ্রান্ত হওয়া ঠেকানোই এই বিলের মূল লক্ষ্য।

প্রস্তাবিত এই বিল অনুযায়ী, পথচলতি অবস্থায় ‘বহনযোগ্য ইলেকট্রিনিক ডিভাইসে (মোবাইল, ট্যাব ইত্যাদি) কোনো ছবি আদান-প্রদান, গেম খেলা, অথবা ওয়ার্ল্ড ওয়াইড পেজে নির্দেশনা(কমান্ড) বা অনুরোধ পাঠানো, ইমেইল কম্পোজিং, সেন্ডিং, রিডিং, ভিউইং, এক্সেসিং, ব্রাউজিং, টেক্সট মেসেজ সহ অন্যান্য ইলেকট্রনিক ডাটা আদান-প্রদান নিষিদ্ধ করা হবে।

তবে জরুরি অবস্থায় যেমন, ইমার্জেন্সি রেসপন্স অপারেটর, হাসপাতাল, ডাক্তার, অগ্নিনির্বাপন বা পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের প্রয়োজনে পথচলতি অবস্থায় মোবাইল ব্যবহার এ আইনের আওতামুক্ত থাকবে। একই ধরনের আইন যুক্তরাষ্ট্রের হাওয়াই এবং ক্যালিফোর্নিয়াতেও হচ্ছে। আওয়াজ বিডি

  • সর্বশেষ