শিরোনাম
◈ জাতিসংঘ অধিবেশনে তারেক রহমানের ব্যস্ত সফর, ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় সরকারি ছুটি ২ দিন, কারা পাবেন আর কারা পাবেন না ◈ এশিয়ান গেমস নারী ক্রিকে‌টে পদকহীন বাংলাদেশ, ব্রোঞ্জ জিতল পাকিস্তান ◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা ◈ ‌রিজওয়ান দু'দুবার আবেদন করেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের সাক্ষাৎ পাননি ◈ ৭৫ লাখের জায়গায় ৩ কোটি ৬৬ লাখ, জনসংখ্যার চাপে বিপর্যস্ত রাজধানী ◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও)

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ১০:০৬ দুপুর
আপডেট : ২৮ মে, ২০১৯, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ার সর্বশেষ ‘সুমাত্রা’ প্রজাতির পুরুষ গণ্ডারের মৃত্যু

সুস্মিতা সিকদার : সোমবার মালয়েশিয়ায় থাকা একমাত্র ‘সুমাত্রা’ প্রজাতির পুরুষ গণ্ডার ‘টাম’ এর মৃত্যুর সাথে সাথে এই বিপন্ন প্রজাতির কফিনে আরেকটি কুঠারাঘাত পড়লো। বর্তমানে দেশটিতে ওই প্রজাতির একমাত্র স্ত্রী গণ্ডার ‘ইমান’ বেঁচে থাকলেও এর বংশ বিস্তার আর সম্ভব নয়। সায়েন্স অ্যালার্ট, দ্য হিন্দু

বন্যপ্রানী বিশেষজ্ঞরা জানিয়েছেন, সারা বিশ্বে এই প্রজাতির মাত্র ৩০ থেকে ৮০টি গণ্ডার জীবিত রয়েছে। যার বেশির ভাগই আছে ইন্দোনেশিয়ার সুমাত্রা এবং বোর্নিওতে। এরা সংখ্যায় যেমন খুবই কম তেমন একে অপরের থেকেও বিচ্ছিন্ন।

২০১৫ সালে মালয়েশিয়া এই প্রজাতির গণ্ডারকে মারাত্মকভাবে বিপন্ন বলে ঘোষণা করে। কনজারভেশন গ্রুপ ইন্টারন্যাশনাল রাইনো ফাউন্ডেশন জানিয়েছে, বন্যাঞ্চল ধ্বংস ও চোরাশিকারীর কারণেই বন্যপ্রাণী বিলুপ্তির শেষ প্রান্তে পৌছেছে। তাছাড়া এই প্রজাতির গণ্ডারগুলো কদাচিৎ বাচ্চা প্রসব করে, তাই দশকের পর দশক ধরে এর বিলুপ্তি ঘটছে।

২০১১ সাল থেকে মালয়েশিয়া ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে ‘সুমাত্রা’ গণ্ডারের প্রজননের চেষ্টা চালালেও সফল হতে পারেনি। দেশটির পর্যটনমন্ত্রী জানিয়েছেন, মৃত ‘টাম’এর জিনগত উপাদানগুলো সংরক্ষণ করা হবে ভবিষ্যতে এই বিশেষ প্রজাতির গণ্ডা রের বংশবৃদ্ধির জন্য।

  • সর্বশেষ