শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫০ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লন্ডনের ইশারা: অভিযোগ ছাত্রশিবিরের

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত হতে যাওয়া ছাত্র সংসদ নির্বাচন লন্ডনের ইশারায় বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির। আজ মঙ্গলবার রাজধানীর শাহবাগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ করেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

ডাকসু বাতিলের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ছাত্রশিবিরের ঢাকা মহানগর শাখা।

এর আগে, দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রশিবিরের নেতা কর্মীরা। পরে মিছিলটি কদম ফোয়ারা, মৎস্য ভবন হয়ে শাহবাগ এসে শেষ হয়। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

সাদ্দাম বলেন, ‘ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের জিএস প্রার্থীর বৈধতা নিয়ে রিট করা হয়েছে। রিট করা হলো একটি বিষয় নিয়ে আর আদেশ হলো, ডাকসু নির্বাচন পিছিয়ে দিতে হবে। কী কারণে, কার ইশারায় এই কাজটা করা হয়েছে? আমরা মনে করছি, লন্ডনের ইশারায় এই ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।’

প্রতিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদলের কথায় চলছে মন্তব্য করে তিনি বলেন, ‘রাকসু নির্বাচনের তারিখ ঘোষণার পর ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন পেছানো হয়েছে। কারও সঙ্গে কোন আলোচনা ছাড়াই এ ধরনের কর্মকাণ্ড আমাদের মনে গভীর উদ্বেগ সৃষ্টি করে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে ঠেকানোর জন্য বাম, রাম এবং ছাত্রদল ঐক্যবদ্ধ জোট হয়ে গেছে। ক্যাম্পাসে কীভাবে ছাত্র সংগঠনগুলো চালিত হবে, ছাত্র রাজনীতি কীভাবে পরিচালিত হবে, এই কথাবার্তার কোনো নাম গন্ধ নেই। সারাক্ষণ বুলিং, ট্যাগিং, হ্যারাসমেন্ট করে ফ্যাসিবাদের রাজনীতি পুনরুদ্ধারের জন্য একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে।’

ছাত্রদলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অস্ত্রবাজি, চাঁদাবাজি, ধর্ষণ, গুম, খুন, লোপাটের রাজনীতি যদি তোমরা অব্যাহত রাখো, তাহলে অপেক্ষা করো সময়ের। সময় কাউকে ছাড় দিয়ে কথা বলবে না। ছাত্ররা এখন সচেতন। তারা ব্যালটের মাধ্যমে জবাব দেবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদসহ ঢাকা মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ। আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়