শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৬:৫৩ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৩৩৩ আসন জয়ের লক্ষ্য নির্ধারণ বিজেপি’র

সান্দ্রা নন্দিনী : ভারতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৩৩৩টি আসন জয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিজেপি। এবারের নির্বাচনে ৩০৩টি আসন রয়েছে ভারতীয় জাতীয়তাবাদী পার্টি-বিজেপি’র। হিন্দুস্তান টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে দলের অন্ধ্রপ্রদেশ ও ত্রিপুরার ন্যাশনাল সেক্রেটারি সুনীল দেওধর এখবর নিশ্চিত করেন। তিনি জানান, ২০১৪ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিলো ২৮২টি ও ২০১৯ সালে ৩০৩টি আসন এবং ২০২৪ সালের নির্বাচনে ৩৩৩ আসনে এগিয়ে থাকার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিন্দুস্তান টাইমস

রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ-আরএসএস থেকে বিজেপি’তে আসা অন্যতম নীতিনির্ধারক দেওধর বলেন, ‘আমাদের কর্মীবাহিনী পশ্চিমবঙ্গ থেকে শুরু করে তামিলনাড়ু পর্যন্ত রয়েছে এবং তাদেরকে ২০২৪ সালেও লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা যদি সত্যিই ৩৩৩টি আসন পেতে চাই তাহলে আমাদের উপকূলীয় রাজ্যগুলোর দিকে নজর দিতে হবে। আর বিজেপি’র জন্য এটি সম্ভবপর হবে যদি কেবল হিন্দিভাষী’দের দল হওয়ার মনোভাব থেকে দলটি বেরিয়ে আসতে পারে। দেখুন, আপনি যদি সত্যিই মন জিততে চান, আপনাকে ভাষা জানতে হবে।’

উল্লেখ্য, বিজেপি কর্ণাটকে ২৮টির মধ্যে ২৫ এবং তেলেঙ্গানায় ১৭টির মধ্যে ৪টি আসনে এগিয়ে থাকলেও তামিলনাড়–, কেরালা ও অন্ধ্রপ্রদেশ থেকে একটি আসনও পায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়