শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৪:৪৪ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানে ছুরিকাঘাতে শিশুসহ তিনজন নিহত ও আহত ১৮, ট্রাম্পের সমবেদনা

শাহনাজ বেগম : টোকিওর কাওয়াসাকি শহরে মঙ্গলবার ছুরিকাঘাতে হামলাকারীসহ তিনজন নিহত হয়েছে এবং আহতদের মধ্যে অনেক শিশু রয়েছে বলে অগ্নি নির্বাপক বিভাগ জানায়। অন্য দুইজন নিহতের পরিচয় জানা যায়নি বলে অগ্নিনির্বাপক বিভাগের কর্মকর্তা ইউজি সেকিজাওয়া জানিয়েছেন। ইয়ন, এনডিটিভি, বিবিসি

অগ্নি নির্বাপক বিভাগের মুখপাত্র দেয় নাগাসি জানান, হামলাকারী ছুরি নিয়ে অতর্কিত হামলা করলে ঘটনাস্থলে শিশুসহ দুইজনের মৃত্যু হয়। আহতদের জরুরী চিকিৎসাসেবা দেয়া হচ্ছে, তার মধ্যে ৪জন স্কুল ছাত্র রয়েছে।

সন্দেহভাজন হামলাকারী নিজেই তার শরীরে ছুরি দিয়ে গুরুতরভাবে আঘাত করে এবং হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয় বলে পুলিশ জানায়। নিহত অন্য আর দুজনের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।

একজন প্রত্যক্ষদর্শী জানায়, কাওয়ানাকির একটি বাস স্টপে এ ঘটনা ঘটে এবং বাচ্চারা স্কুলে যাওয়ার পথে ছুরিকাঘাতের শিকার হয়। উন্নত দেশগুলির মধ্যে এসমাত্র দেশ জাপান যেখানে সন্ত্রাসী হামলার ঘটনা খুব একটা ঘটে না।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশ্বাস দেন যে, মার্কিনীরা জাপানের পাশে আছে এবং তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়