শিরোনাম
◈ রাষ্ট্রপতির পদত্যাগের ইঙ্গিত, সাংবিধানিক প্রক্রিয়া শুরু হতে পারে আগস্টে ◈ ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী ◈ পোশাক শিল্পের বিকাশে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ দিল্লিতে অন্ধকারে আবারও প্রবল লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ, ইন্টারনেট বন্ধ, পুলিশকে ধাওয়া দিলো বিক্ষোভকারীরা(ভিডিও) ◈ বেনজীর প্রত্যর্পণ: বাংলাদেশের নথিতে কী খুঁজছে দুবাই কর্তৃপক্ষ? ◈ প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগ: সিলেটের ডিসি ◈ নারায়ণগঞ্জের জলাবদ্ধতার পর রূপগঞ্জে সাপ আতঙ্ক, ঘরবাড়িতে ঢুকছে বিষধর সাপ ◈ আগস্টে তফসিল, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির ◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার ◈ জ্বালানি নিরাপত্তায় সৌরবিদ্যুৎ

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৩:৪৬ রাত
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি দুর্বৃত্তের হাতে নিহত সাংবাদিক ফাগুন রেজার পিতা বলছি

কাকন রেজা : সাংবাদিক হিসাবে আমার চেয়ে কঠিন কাজটি বোধহয় আর কাউকে করতে হয়নি। নিজের সন্তানের মৃত্যু নিয়ে লিখতে হচ্ছে। তাও কোনো স্বাভাবিক মৃত্যু নয়, খুন হবার কথা। একজন পিতার কাঁধে সন্তানের লাশ নাকি সবচেয়ে ভারি বোঝা, আমি সে বোঝা বয়েছি। উপরি হিসাবে লিখেছি নিজ প্রাণপ্রিয় সন্তানের মৃত্যু বিষয়ক কলাম।

হ্যাঁ আমি দুর্বৃত্তদের হাতে নিহত তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুনের পিতা বলছি। সেই ফাগুন, যার বয়স মাত্র একুশ বছর। যে অনার্স পড়ার পাশাপাশি যোগ দেয় সাংবাদিকতায়। যোগ দেয় অনলাইন নিউজ পোর্টাল প্রিয় ডটকমের ইংরেজি বিভাগে। ঈদের পর ওর যোগ দেয়ার কথা ছিলো অন্য আরেকটি নিউজ পোর্টাল জাগো নিউজের ইংরেজি বিভাগে। কিন্তু ওর আর যোগ দেয়া হলো না, চলে গেলো আমাকে ছেড়ে, আমাদের ছেড়ে। চলে গেছে বললে ভুল বলা হবে, তাকে যেতে বাধ্য করা হয়েছে। তাকে মেরে ফেলা হয়েছে। ঢাকা থেকে ট্রেনে বাড়ি আসার পথে জামালপুরের নান্দিনায় নির্মমভাবে হত্যা করে রেললাইনের পাশে ফেলে রাখা হয়েছিলো ফাগুনকে। ২১ মে’র ঘটনা এটা। কিন্তু এখনো সেই হত্যাকা-ের কারণ জানা যায়নি। গ্রেপ্তার হয়নি খুনিদের কেউ।

আমার ছেলে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলো, ও’ফ ৎধঃযবৎ ফরব ষরশব ধ সধহ, ঃযধহ ষরাব ষরশব ধ পড়ধিৎফ...। সে কাওয়ার্ড হিসাবে হয়তো বাঁচতে চায়নি। কারণ সে তার স্বল্প সময়ের সাংবাদিকতার জীবনে কখনো আপস করেনি। বাচ্চা একটি ছেলেকে প্রলোভন দেখানো হয়েছিলো একটি খবরের ব্যাপারে। বলা হয়েছিলো, খবরটি নামিয়ে দিতে। সে নামিয়ে নেয়নি খবরটি। অবলীলায় লোভনীয় সে প্রলোভন প্রত্যাখ্যান করেছিলো ফাগুন। তারপর তাকে শাসানো হয়েছিলো দেখে নেবার। তাতেও সে ভয় পায়নি, কারণ সে কাওয়ার্ড হিসাবে বেঁচে থাকতে চায়নি। অথচ ওর বয়সী কেন, অনেক ধাড়িরই ওই লোভ সামলানো সম্ভব নয়। হ্যাঁ আমি এমনি এক সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুনের বাবা। শোকে ভেঙে পড়া একজন মানুষ, সঙ্গে গর্বিতও। গর্বিত এই ভেবে যে, আমার শিক্ষাটা বৃথা যায়নি। ফাগুন তার ক্ষুদ্র জীবনে যতোদিন বেঁচেছে মানুষের মতো বেঁচেছে, কাপুরুষের মতো নয়।

এখন আসি এমন মৃত্যুর ব্যাপারে। আমার ছেলে তো চলে গেছে। জানি সে আর ফিরবে না। কিন্তু ওর বয়সী অন্যরা তো রয়েছে। ওর বয়সী অসংখ্য ছেলেমেয়ে ঘুরে বেড়ায় চোখের সম্মুখে। ওর বন্ধুরা ঘুরে বেড়ায়, ওদের দেখলে আমার ফাগুনের কথা মনে হয়। মনে হয়, ওরা নিরাপদ তো। মাসকাওয়াথ আহসান লিখেছেন, ‘মৃত্যু উপত্যকায় ফাগুনের মৃতদেহ’। সত্যিই দেশটা ক্রমেই মৃত্যু উপত্যকা হয়ে উঠছে। প্রতিদিন মৃত্যু, নিখোঁজ, খুন এসব শুনতে শুনতে আমরা ক্রমেই অভ্যস্ত হয়ে উঠেছি! কিন্তু এই অভ্যস্ততা আমাদেরও কি ক্রমেই অমানুষ করে তুলছে না? এই যে মুখ নিচু করে থাকার সংস্কৃতি চালু হয়েছে, তাতে কি হন্তারকদেরই আশকারা দেয়া হচ্ছে না, তাদের আরেকটা হত্যার সুযোগ করে দেয়া হচ্ছে না? আমরা কি বসে আছি আরেকটি লাশ বুকে তুলে নেয়ার জন্য, আমাদের মতো আরো দুর্ভাগা বাবা-মা’র ভেঙে যাওয়া বুক আর ভেসে যাওয়া চোখ দেখার জন্য? এই প্রশ্নটা অত্যন্ত জরুরি আমাদের বেঁচে থাকা সন্তানদের জন্য, আর আমাদের ক্রমে মরে যাওয়া দেশটার জন্য।

অনেকে বলেন, এমন অনিরাপদ পরিবেশে আপনার ছেলেকে কেন সাংবাদিকতায় দিলেন? জানি তাদের এই বলা আমার ভালোর জন্যই। কিন্তু আমরা সবাই যদি ভয়ের সংস্কৃতি, কথা না বলার সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়ি তাহলে ভয় আমাদের উপর জেঁকে বসবে, আতঙ্ক আমাদের কুড়ে কুড়ে খাবে, আমরা মরার আগেই মরে যাবো। তবে কি মরার আগে মরে যাবার জন্যই আমাদের দেশটা স্বাধীন হয়েছিলো, মানুষ রক্ত দিয়েছিলো!

পুনশ্চ : আমার নিজের সাংবাদিকতার জীবনে কখনো আপস করিনি। অন্যায়ের কাছে মাথা নোয়াইনি। সঙ্গে অযথা কারোর ক্ষতিরও কারণ হইনি। যদি আপস করতাম তাহলে হয়তো এখন অনেক বড় জায়গায় থাকতাম, যেখানে বসে আছেন অনেক ‘হোমড়া-চোমড়া’রা। যাদের চোখে ফাগুন রেজার মতো একজন প্রতিশ্রুতিশীল তরুণ সাংবাদিকের হত্যাকা- ধরা পড়ে না। যারা একজন সাংবাদিকের সন্তানের হত্যাকা-ে গা করেন না, তাদের কান-মাথা নড়ে না। তাদের বলি, ফাগুন হঠাৎ করেই সাংবাদিকতায় আসেনি, সে সাংবাদিক প্রজন্মের চতুর্থ পুরুষ। তার বাবা, দাদা, নানা, তারও পূর্বপুরুষ সাংবাদিকতায় ছিলেন। সে উড়ে এসে জুড়ে বসা কোনো উড়ো খই নয়। কেউ যদি ভেবে থাকেন ফাগুন রেজার মানুষ হয়ে বেঁচে থাকার আদর্শ খই হয়ে উড়ে যাবে, তাহলে ভুল ভেবেছেন। আদর্শ কখনো মরে না, মানুষ মরে যেতে পারে। লেখক : সাংবাদিক ও কলাম লেখক

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়