শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০২:৫০ রাত
আপডেট : ২৮ মে, ২০১৯, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সপ্তদশ লোকসভার অধিবেশন ৬ জুন শুরু

এইচ এম জামাল: সপ্তদশ লোকসভার প্রথম পর্যায়ের অধিবেশন শুরু হবে সম্ভবত আগামি ৬ জুন। চলবে ১৫ জুন পর্যন্ত। এবারের প্রথম সংসদীয় অধিবেশনের চূড়ান্ত তারিখ ঠিক হবে ৩১ মে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে। তার ঠিক আগের দিনই দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এনডিটিভি

অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সংসদের দুই কক্ষের যুগ্ম সিটিং পরিচালনা করবেন। একজন প্রো-টাইম স্পিকারকেও নিযুক্ত করা হবে সেই দিনই। সমস্ত নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ পরিচালনা করবেন সেই প্রো-টাইম স্পিকারই। সূত্র অনুযায়ী, ১০ জুন নতুন স্পিকার নির্বাচন করা হবে। স্পিকার নির্বাচনের পরে দুই কক্ষই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন। মোদী তাঁর বক্তৃতায় এর উত্তর দেবেন।

সরকারি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, রাষ্ট্রপতি ভবনে আগামি বৃহস্পতিবার ৩০ মে সন্ধ্যা ৭টায় একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোদী ও পরিষদের অন্যান্য সদস্যদের শপথগ্রহণ করাবেন। নরেন্দ্র মোদী প্রথম বিজেপি নেতা হিসেবে দ্বিতীয় বারের জন্য প্রধামন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে এই কৃতিত্ব দেখিয়েছেন তিন কংগ্রেস নেতা বা নেত্রী। তাঁরা হলেন জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও মনমোহন সিংহ। তবে নতুন মন্ত্রী কারা হচ্ছেন সে ব্যাপারে গোপনীয়তা বজায় রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়