শিরোনাম
◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা ◈ সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি আটকে গেল ◈ ইরানের হুংকার: আমেরিকাকে সাহায্যকারী পশ্চিম এশিয়ার দেশগুলির তৈলভান্ডার গুঁড়িয়ে দেওয়া হবে! 

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০২:৪০ রাত
আপডেট : ২৮ মে, ২০১৯, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসের মাটির নিচে পুঁতে রাখা ওষুধ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু

শেখ ফরিদ আহমেদ ময়না, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে মাটির নিচে পুঁতে রাখা বিপুল পরিমান ওষুধ উদ্ধারের ঘটনায় গঠিত তদন্ত কমিটি তদন্ত শুরু করেছেন। সোমবার দুপুরে টিমের প্রধান ডা: রুহুল কুদ্দুসসহ অপর দু’সদস্য ডা. প্রবীর কুমার বিশ্বাস ও ডা. আক্তারুজ্জামান এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ও পুলিশের উপস্থিতিতে উক্ত ওষুধ, ক্যানোলা, জিপসোনা, গজ ব্যান্ডেজসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রীর নমুনা সংগ্রহ করেন। এদিকে, ঘটনাস্থলে যেতে না দেওয়ায় ক্ষোভ বিরাজ করছে গণমাধ্যমকর্মীদের মাঝে।

ঘটনাস্থলে যেতে না দিলেও পরে গণমাধ্যমকর্মীদের ডা: রুহুল কুদ্দুস বলেন, যে যে কোম্পানির ওষুধে আমরা নমুনা সংগ্রহ করেছি সেসব কোম্পানির সাথে যোগাযোগ করব। কারা সেসময় মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বে ছিলেন বা কারা এসব ওষুধ কিনতে আদেশ দিয়েছিলেন, তা জানা বলে তিনি মনে করছেন।

উল্লেখ্য : গত শনিবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের সেপটিক ট্যাংকের কাছ থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ১০ বস্তা ওষুধসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এদিন বৃষ্টির পানিতে ওষুধ ভর্তি বস্তাগুলি বেরিয়ে পড়লে তা সবার নজরে আসে। সেখান থেকে উদ্ধার করা হয় এসব ওষুধ, ক্যানোলা, জিপসোনা, গজ ব্যান্ডেজ ও চিকিৎসা সামগ্রী। বেরিয়ে পড়া এসব ওষুধ ফের মাটি চাপা দেওয়ার জন্য শ্রমিকদের সাথে দর-কষাকষির সময় তা জানাজানি হয়ে যায়।

পরদিন ঘটনা তদন্তে ডা: রুহুল কুদ্দুসকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন হাসপাতালের তত্বাবধয়াক ডা: শাহাজাহান আলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়