শিরোনাম
◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ১২:৩৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০১৯, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনে হাজারেরও বেশি লোক খাইয়ে গৌতম কুমারের বিশ্ব রেকর্ড

তানজিনা তানিন : একদিনে এক হাজারেরও বেশি লোককে খাওয়ান হায়দ্রাবাদের গৌতম কুমার। একদিনে এতো লোক খাইয়ে এ অসম্ভবকে সম্ভব করে বিশ্বরেকর্ড গড়লেন গৌতম কুমার। তিনি স্বেচ্ছাসেবী সংস্থা 'সার্ভে নিডি'-এর প্রতিষ্ঠাতা। এনডিটিভি

রবিবার তার লক্ষ্যই থাকে তিন জায়গায় লোক খাওয়ানোর। হায়দ্রাবাদের তিন জায়গায় খাইয়ে এমন অনন্য কৃতিত্ব অর্জন করেছেন কুমার। প্রথমে তিনি খাওয়ান গান্ধি হাসপাতালে। তারপরে তিনি খাওয়াতে যান রাজেন্দ্রনগরে। শেষ যান চৌতুপ্পালের আম্মা নানা অনাথ আশ্রমে। এক দিনে হাজারেরও বেশি লোক খাওয়ানোর রেকর্ড গড়েন গৌতম।
ইতিমধ্যেই গিনেস বুক অফ ওয়ার্ল্ডের পুরস্কার গৌতমের হাতে তুলে দিয়েছেন সংস্থার ভারতীয় প্রতিনিধি কে.ভি রামন রাও। উপস্থিত ছিলেন তেলেঙ্গানার প্রতিনিধি টি.এম শ্রীলতা।

সংবাদমাধ্যমকে এক সাক্ষাতকারে গৌতম জানান, 'নিরন্ন মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার লক্ষ্য নিয়েই ২০১৪ সালে সার্ভ নিডি স্বেচ্ছাসেবী সংস্থার জন্ম। পাঁচ বছরে সংস্থায় মোট স্বেচ্ছাসেবীর সংখ্যা ১৪০ জন। ২০১৪ সাল থেকে না খেতে পাওয়া মানুষদের মুখে জোগাচ্ছে সংস্থা। এখন আমি একাই দিনে হাজারেরও বেশই লোককে খাওয়াতে পারি। এটাই আমার গর্ব। এভাবেই রেকর্ড গড়েছি।

রেকর্ড গড়ার জন্য গিনেস বুকও আমায় প্রশংসাপত্র দিয়েছে। আমাদের সংস্থার একমাত্র লক্ষ্য দেশের একজন মানুষও যেন না খেতে পেয়ে মারা না যান। যারা নিরন্ন তাদের পাশে আমরা আছি। এখন সরকার আমাদের আর্থিক অনুদান দিলেই আমরা আরও বেশি সংখ্যক নিরন্ন মানুষের কাছে পৌঁছোতে পারবো।'

  • সর্বশেষ