শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ১১:১০ দুপুর
আপডেট : ২৭ মে, ২০১৯, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোজা আমাকে খেলতে অনেক সাহায্য করে : আমলা

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট হলো পেশা আর ধর্ম হলো জীবন-যাপন। পেশাদারিত্বের খাতিরে অনেকেই দৈনন্দিন জীবন-যাপনে কিছুটা যাচাই-বাছাই করে চলে। অনেকেই আবার ধর্ম-কর্মের প্রতি বেশ শ্রদ্ধাশীল। হাজারো পেশাদারিত্বও তাদেরকে ধর্ম-কর্ম থেকে দূরে রাখতে পারে না। তেমনি একজন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। সামনে বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলছে অংশ নেওয়া দলগুলো। গত শুক্রবার শ্রীলঙ্কা ও রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামে প্রোটিয়ারা। সেই ম্যাচ গুলো রোজা রেখেই খেলতে নামেন আমলা। এই রোজাই তার পারফরম্যান্স ভালো করতে আরও সাহায্য করে বলেন তিনি। এছাড়াও এই মাসের জন্য উন্মুখ হতে থাকেন এই ব্যাটসম্যান।

আমলা বলেন, ‘রোজা আসলে আমাকে অনেক সাহায্য করে। সবসময়ই রমজান মাসের জন্য অপেক্ষা করি। এটাই বছরের সেরা মাস। শারীরিক অনুশীলনের পাশাপাশি রোজা আত্মিক অনুশীলনও বটে। একাদশে থাকি কিংবা না থাকি, রানের ক্ষুধা সবসময়ই আছে। আর সুযোগ পেলে দলের জয়ে ভ‚মিকা রাখতে চাই। এই স্কোয়াডের সবাই অনেক অভিজ্ঞ। তাই যেই খেলুক না কেন, সেটা দলের ভালোর জন্যই হবে।’

দ. আফ্রিকার বিশ্বকাপ মিশন শুরু হবে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। প্রস্তুতি ম্যাচেই আগাম জানান দিয়েছেন মূল লড়াইয়ে রান করতে প্রস্তুত আমলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়