শিরোনাম
◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৮:১১ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত এপ্রিলে চীনের সৌদি তেল আমদানি বৃদ্ধি পেয়েছে ৪৩ শতাংশ

রাশিদ রিয়াজ : চীনে সৌদি তেল রফতানি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ টন। এ হিসেবে দেড় মিলিয়ন ব্যারেলের কিছু বেশি অর্থাৎ ১.৫৩ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করছে চীন, এক বছর আগে এর পরিমান ছিল ১.০৭ মিলিয়ন ব্যারেল। চীনের সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য মিলেছে। চীনের হেংলি পেট্রোকেমিক্যাল কোম্পানি সৌদি থেকে তেল আমদানি করছে। আগামী জুনে এ কোম্পানির রিফাইনারি পূর্ণ উৎপাদনে গেলে দিনে ৪ লাখ ব্যারেল তেল পরিশোধন করা হবে। এ কোম্পানির চাহিদার ৭০ ভাগই তেল আসছে সৌদি আরব থেকে। আরব বিজনেস

এছাড়া রাশিয়া থেকে চীনের তেল আমদানি গত বছর এপ্রিলে ছিল ১.৪৯ মিলিয়ন ব্যারেল। একই সময় ইরান থেকে ৭৮ লাখ ৯ হাজার ১৩৭ ও ভেনেজুয়েলা থেকে ৪৬ লাখ ২ হাজার ৮১৩ ব্যারেল তেল আমদানি করেছে চীন। চলতি মে মাসের শুরুতে এশিয়ায় সৌদির তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে বাড়তি সরবরাহ বৃদ্ধি করে দেশটির সরকারি জালানি প্রতিষ্ঠান আরামকো।

  • সর্বশেষ