শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৮:২৬ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩১ মাস মাঝসাগরে জাহাজে আটকে দুই ভারতীয়

রাশিদ রিয়াজ : পর্যাপ্ত খাবার নেই। নেই পানীয় জল, জ্বালানিও। ভারত থেকে বহুদূরে, মাঝসমুদ্রে ওরা দু’জন রয়েছেন নিতান্ত অসহায়ভাবে। সম্বল বলতে মোবাইল ফোন আর একটা পরিত্যক্ত জাহাজ। এর মধ্যে দ্বিতীয়টির অবস্থা অত্যন্ত শোচনীয়। যে কোনও মুহূর্তে যা ডুবে যেতে পারে সমুদ্রের অতলে।পারস্য উপসাগরের কোলে সেই মৃত্যুকূপে ওরা রয়েছেন দীর্ঘ ৩১ মাস। নিরুপায় হয়ে তাই, নিজেদের অবস্থার কথা জানিয়ে জরুরি ভিত্তিতে খবর পাঠালেন দু’জনেই। সংবাদ প্রতিদিন

প্রথম জন বিকাশ মিশ্র। উত্তরপ্রদেশের বাসিন্দা। আরও যিনি আছেন, তার আদি নিবাস তামিলনাড়ৃু। বর্তমানে ওদের একটাই ঠিকানা। জাহাজ এমভি তামিম আলদার। বিপজ্জনকভাবে যা ভেসে রয়েছে পারস্য উপসাগরে। আরও স্পষ্ট করে বললে, সংযুক্ত আরব আমিরাতের উপকূলে। জ্বালানির অভাবে জাহাজটি চলছে না। কাজ করা বন্ধ করে দিয়েছে এর প্রধান ইঞ্জিন জেনারেটরটিও। দুই ভারতীয় নাবিক বেঁচে আছেন মজুত কয়েকটি ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেটের দৌলতে। কোনওক্রমে সামান্য কিছু কাঠ জোগাড় করে, তাই জ্বালিয়ে তারা নুডলস রান্না করে ক্ষুধা নিবৃত্তি করছেন।

নিজেদের এই দুরবস্থার ছবি মিশ্র ‘পোস্ট’ করেছেন টুইটারে। লিখেছেন, এটাই আজ আমাদের মধ্যাহ্নভোজ। আদিম মানুষ যেভাবে বাস করত, আমরাও সেভাবেই রয়েছি। মিশ্র গত ২৬ মাস ধরে বেতনও পান না। তাদের কাজে নিয়োগ দেয় মুম্বাইয়ের একটি সংস্থা। নাবিকদের দুরবস্থার কথা জেনেছে দুবাইয়ে ভারতের কনসাল জেনারেল। তারা জানিয়েছে, আগামী দিন কয়েকের মধ্যেই মাঝসমুদ্রে আটকে পড়া নাবিকদের ফেরানো হবে। ততদিন পর্যন্ত খাবার-দাবারের বন্দোবস্তও করা হবে বলে আশ্বাস দিয়েছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়