শিরোনাম
◈ পাকিস্তানের ক্রিকেটাররা পাওয়ার হিটিং শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে   ◈ শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে বাংলাদেশে আসছে ২০টি ট্রেনের কোচ ◈ ভেনেজুয়েলার পর ৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান ◈ ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই শক্তিশালী ভূমিকম্প, ১ লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা! ◈ হাইতির বিপক্ষে নাটকীয় জয়ে নকআউটে মরক্কো ◈ ঢাকার কাছে ভূমিকম্পের উৎস, বড় ঝুঁকির আশঙ্কা কতটুকু? ◈ পর্যটক ও বাসিন্দাদের জন্য ‘সিভিলিটি গাইডবুক’ আনছে দুবাই ◈ লাল কার্ডের পর এবার ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের মিডফিল্ডার ◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৬:৪১ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৌশল হিসেবে বগুড়া-৬ আসনে বিএনপির একাধিক প্রার্থীর মনোনয়ন জমা

হ্যাপি আক্তার : বগুড়া-৬ আসনটিতে ভোট বা বিজয়ের পরিসংখ্যানে বরাবরই এগিয়ে বিএনপি। শুন্যতা ঠেকাতে আগামী ২৪ জুন আসনটিতে উপ-নির্বাচন মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির তিন প্রার্থী। দলটি বলছে কারও মনোনয়নপত্র বাতিল হলেও অন্যজন যাতে নির্বাচনে লড়তে পারেন সে চিন্তা থেকেই তিন প্রার্থীর। আওয়ামী লীগ বলছে, দীর্ঘদিন দলের সংসদ সদস্য না থাকায় উন্নয়ন বঞ্চিত এ আসনটি পেতে এক হয়ে মাঠে নামবেন তারা। ডিবিসি নিউজ।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় শূণ্য হওয়া বগুড়া-৬ আসনে জয়ের ধারা অব্যাহত রাখতে সব চেষ্টা করছে বিএনপি। দলের জেলা আহ্বায়ককে মনোনয়ন দেয়া হলেও মনোনয়নপত্র জমা দেন তিনিসহ তিনজন। দাবি, এটা দলের কৌশল।

বগুড়া জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, দলীয় সিদ্ধান্ত নিশ্চই দলের মঙ্গলের জন্য। পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্বাস রয়েছে বগুড়ার মানুষ ধানের শীষেই ভোট দেবেন।
আওয়ামী লীগ বলছে আসনটিতে উন্নয়নের কথা চিন্তা করেই শরীক কাউকে ছাড় না দিয়ে এবার দলীয় প্রার্থী দেয়া হয়েছে। তবে বিরোধী দলে থাকা জাতীয় পার্টি এখনো আছে আওয়ামী লীগের সমর্থনের আশায়।

বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু বলেন, নিজস্ব প্রতিনিধি না থাকার কারণে জেলায় যে উন্নয়ন হওয়ার কথা ছিলো তা হয়নি। বগুড়ায় সার্বিক উন্নয়নের স্বার্থে এখানে দলীয় প্রার্থী দেয়ায় নেত্রীকে কৃতজ্ঞতা জানাই।

সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা নূরুল ইসলাম ওমর বলেন, ২০ দলীয় জোট থেকে যেহেতু তারা নির্বাচনে অংশগ্রহণ করছে, সেখানে আমাদেরও জোটবদ্ধ নির্বাচন করা দরকার।

দলীয় মনোনয়নে প্রার্থী তালিকায় খালেদা জিয়ার নাম থাকলেও শেষ পর্যন্ত তার পক্ষে মনোনয়ন জমা দেয়নি বিএনপি। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়