শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৪:৫৩ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুজাইরা বন্দরে ট্যাংকারে হামলার জন্যে ইরানকে দায়ী করছে পেন্টাগন

রাশিদ রিয়াজ : ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে আগেই সন্ত্রাসী বাহিনী হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এবার আমিরাতের উপক‚লে ফুজাইরা বন্দরে যে ২টি ট্যাংকারের ওপর হামলা হয় তার জন্যে পেন্টাগন ইরানের ওই বিপ্লবী গার্ড বাহিনীকে দায়ী করছে। শুক্রবার পেন্টাগন এমন দাবি করলেও ট্যাংকারে হামলার ঘটনার পরপরই ইরানের তরফ থেকে বলা হয়েছিল হামলাকারী কে তা উদঘাটন করতে। সৌদি আরবের আরামকো তেলের পাম্পে ড্রোন হামলার জন্যেও ইরানকে দায়ী করে পেন্টাগন। কিন্তু ইয়েমেনের হুথি সমর্থিত সেনাবাহিনী আগেই ওই হামলার দায় স্বীকার করে বলেছে আমিরাত ও সৌদি আরবের ৩’শ গুরুত্বপূর্ণ স্থানে একই ধরনের হামলা আরো করা হবে। স্পুটনিক

তবে পেন্টাগন বলছে খুব বিশ্বস্তসূত্রের মাধ্যমে ফুজাইরা বন্দরে হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার খবর পাওয়া গেছে। ইরাকের বাগদাদে রকেট হামলার জন্যে ইরানকে দায়ী করেছে পেন্টাগন। পেন্টাগন বলছে ইরান ছোট নৌযানের মাধ্যমে ক্রুজ মিসাইল দিয়ে আঘাতের চেষ্টা করছে। পেন্টাগনের জয়েন্ট স্টাফ ডিরেক্টর গিল্ডে বলেন, ইরাক ও ইয়েমেনে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মার্কিন স্থাপনার ওপর হামলার চেষ্টা করছে।

  • সর্বশেষ