শিরোনাম
◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৪:৫০ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাগারদের সমর্থন করতে ওভাল দখল করলো সমর্থকরা

স্পোর্টস ডেস্ক : আগামী ৩০ মে থেকে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। আর বাংলাদেশের যাত্রা শুরু ২রা জুন থেকে। এদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এবার বিশ্বকাপ নিয়ে শুধু ক্রিকেটারদের মধ্যেই না পুরো জাতির মাঝেই এক অব্যক্ত আকাক্সক্ষা কাজ করছে , আর তা হল বিশ্বকাপ জয়ের! এবার সেই আকাক্সক্ষার আগুনে ঘি ঢেলে দেয়ার মত কাণ্ডই করে বসলেন যুক্তরাজ্য প্রবাসী বাঙালী সমর্থকেরা।

ওভালে প্রোটিয়ার বিপক্ষে ম্যাচে ২৪ হাজার আসনের মধ্যে ১৬ হাজার আসন এখন টাইগার ক্রিকেট সমর্থকদের দখলে। মাঠে থেকে টাইগারদের উজ্জীবিত করতেই তাদের এই প্রয়াস। শুধু ওভাল এ নয় প্রায় সব ভেন্যু নিজেদের দখলে রাখার ইচ্ছা টাইগার সমর্থকদের ।

এই প্রসঙ্গে লন্ডন প্রবাসী এক ক্রিকেট ভক্ত মোখলিসুর রহমান ছোটন জানান, ‘বাংলাদেশ ক্রিকেট দলের সা¤প্রতিক পারফর্মেন্স এবং নিজ দেশের প্রতি অগাধ ভালোবাসা থেকেই তাদের এই উন্মাদনা।’

তিনি আরো জানান, ‘একটা সময় সবাই বাংলাদেশ দলকে অবহেলা করত, আর এখন লন্ডনের স্থানীয় মানুষরাও বাংলাদেশ দলকে সম্মান করে এবং তারাও বিশ্বাস করে বাংলাদেশের বিশ্বকাপ জয় সম্ভব।’

এদিকে আজ কার্ডিফে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচেও প্রচুর বাংলাদেশী সমর্থকদের উপস্থিতি আশা করা যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়