শিরোনাম
◈ সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার ◈ আসছে শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি, সর্বোচ্চ ১৬ দিন ◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৯:১২ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিনিয়র নেতাদের ভূমিকায় কর্মীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে বিএনপিতে, আন্দোলনে ফিরতে রাজপথে রিজভীর নেতৃত্বে মিছিল

শাহানুজ্জামান টিটু : খালেদা জিয়ার সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবিতে ঝিমিয়ে পড়া আন্দোলনের গতি ফিরিয়ে আনতে এবং সারাদেশে নেতাকর্মীদের উজ্জিবিত করার উদ্দেশ্যে প্রায় প্রতিদিনই রাজধানীর রাজপথে বিক্ষোভ মিছিল, ঝটিকা মিছিল করছে বিএনপিসহ অঙ্গসংগঠনগুলো। আর এসব মিছিলের অগ্রভাগে থেকে এর নেতৃত্ব দিচ্ছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যখন দলের সিনিয়র নেতারা ঘরের মধ্যে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন গড়ে তোলা প্রয়োজন বলে বক্তৃতা বিবৃতি দিয়ে মুখে ফেনা তুলে তাদের দায়িত্ব শেষ করেছেন। তখন রিজভী গ্রেফতারের ঝুকি মাথায় নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল কিংবা ঝটিকা মিছিল করে চলেছেন।

শনিবার নয়াপল্টনে বিএনপির ওর্য়াড, যুবদল ও ছাত্রদলের একাধিক নেতাকর্মীর সঙ্গে এ প্রতিবেদকের আলাপে দলের সিনিয়র নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। দলের নেতাদের কর্মকান্ডে অসন্তুষ্টু এই নেতাকর্মীদের প্রশ্ন আচ্ছা আপনি তো সাংবাদিক, আপনিই বলুন, ম্যাডাম জেলে যাওয়ার পর বিএনপির কোন সিনিয়র নেতা তার মুক্তি চেয়ে রাজপথে আমাদেরকে নিয়ে মিছিল করেছেন? উনারা আছেন মানববন্ধন, অনশন আর ঘরের মধ্যে বক্তৃতার নামে গলাবাজির মধ্যে।

উনারা বলেন, ম্যাডামের মুক্তি রাজনৈতিক কারণে আটকে আছে তাই আন্দোলন ছাড়া মুক্তির সম্ভাবনা নেই। তাহলে তারা ঘরে বসে আছেন কেনো? উনাদের তো রাজপথে আসা উচিত। উনাদেরকে দেখে তো অন্যরাও আসবে। কিন্ত তা তারা করছেন না। আপনিই বলুন, এভাবে কি ম্যাডাম মুক্ত হতে পারবেন? বিএনপির এই কর্মিরা আরো বলেন, সরকারের কাছ থেকে দাবি আদায় করতে হলে আমাদের সিনিয়র নেতাদেরকে আগে রাজপথে আসতে হবে। বড় আন্দোলন করতে হবে। তবেই আন্দোলন গতি পাবে। এছাড়া সম্ভব না।

শনিবার দেখা গেছে, খালেদা জিয়ার সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও মহিলা দল। এতে নেতৃত্বদেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। সকাল ১০-৩০টায় মহিলা দলের নেতাকর্মীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে। এরপর বিক্ষোভ মিছিল নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও নয়াপল্টন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন রিজভী। মিছিলে মহিলা দলের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবিতে শ্লোগান দেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আরও একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলটিতেও নেতৃত্ব দেন রিজভী।

  • সর্বশেষ