শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৩:০৯ রাত
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন মেসি

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি পুরা মৌসুম জুড়ে দুর্দান্ত ফর্মে থেকে পিচিচি ট্রফি জয় নিশ্চিত করেছেন আগেই। সে ধারাবাহিকতায় এবার ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন তিনি। দুটি পুরস্কারই টানা তৃতীয়বারের মতো জিতলেন বার্সার এই তারকা।

এবারের লা লিগায় ৩৪ ম্যাচ খেলে মোট ৩৬ গোল করেন মেসি। সতীর্থদের দিয়েও ১৩টি গোল করান বার্সার অধিনায়ক। ১৯৬৮ সালে পুরস্কারটি দেওয়া শুরুর পর থেকে এই প্রথম টানা তিনবার তা জয়ের অনন্য কীর্তি গড়লেন ৩১ বছর বয়সী মেসি। এর আগে ২০০৯-১০, ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমে পুরস্কারটি জিতেছিলেন মেসি।

ইউরোপের লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন শু জয়ের দৌড়ে ৩২ গোল নিয়ে লড়াইয়ে ছিলেন কিলিয়ান এমবাপে। মেসিকে ছাড়াতে শুক্রবার লিগ ওয়ানে স্তাদ দে রাঁসের বিপক্ষে পিএসজির শেষ ম্যাচে পাঁচ গোল করতে হতো ফরাসি ফরোয়ার্ডকে। ৩-১ ব্যবধানে দলের হারের ম্যাচে একবারের বেশি জালে বল পাঠাতে পারেননি তিনি।

তাতেই নিশ্চিত হয়ে যায় মেসির রেকর্ড ষষ্ঠবারের মতো পুরস্কারটি জয়। এমবাপের চেয়ে তিন লিগ গোল বেশি নিয়ে মৌসুম শেষ করলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। দ্বিতীয় সর্বোচ্চ চারবার পুরস্কারটি জিতেছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়