শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৬:১২ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানসিকভাবে বিপর্যস্তরা দল বেঁধে গান করুন, অনেক উপকার

শেখ নাঈমা জাবীন : এই গবেষণাটির আগে বেশ কয়েকজনের উপরে সমীক্ষা চালান গবেষকরা। সমীক্ষাটির নাম ছিল- ‘সিঙ্গ ইয়োর হার্ট আউট’, যার অর্থ মন খুলে গান করুন। গান অপছন্দ করেন, এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। গান এমন একটি জিনিস যা মন খারাপ করা ঘটনা বা আনন্দের মুহূর্তের সব সময়েই আপনার সঙ্গী হতে পারে। এবার গান সম্পর্কে উঠে এল এক অজানা তথ্য। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একা গান গাওয়ার থেকেও সমবেতভাবে বা দল বেঁধে গান গাইলে মানসিক ভাবে আপনি আরও সুস্থ থাকতে পারবেন। এবেলা

ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংগিলার গবেষকরা জানিয়েছেন, যাঁরা প্রায়ই একসঙ্গে অনেকে মিলে গান করেন, তাঁরা সহজে ডিপ্রেশন, অ্যাংজাইটি থেকে মুক্তি পেতে পারেন। এই গবেষণার রিপোর্টটি বিএমজে জার্নাল মেডিক্যাল হিউম্যানিটিজ-এ প্রকাশিত হয়। গবেষকরা জানিয়েছেন, এক সঙ্গে গান গাইলে পরষ্পরের সঙ্গে সুসম্পর্কও বজায় থাকে। সামাজিক সম্পর্কগুলো ভাল থাকলে মানুষের মনও ভালো থাকে।

এই গবেষণাটির আগে বেশ কয়েকজনের উপরে সমীক্ষা চালান গবেষকরা। সমীক্ষাটির নাম ছিল- ‘সিঙ্গ ইয়োর হার্ট আউট’, যার অর্থ মন খুলে গান করুন। সমাজের বিভিন্ন মানুষ ছাড়াও যাঁরা মানসিক ভাবে বিপর্যস্ত, তাঁদেরকেও এই সমীক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রতি সপ্তাহে এঁদের জন্য একটি করে গানের ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়। যাঁরা মানসিক ভাবে বিপর্যস্ত, তাঁদের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করতে থাকেন গবেষকরা।

গবেষকদের মধ্যে টম শেক্সপিয়ার জানান, যাঁরা এই প্রোজেক্টে অংশ নিয়েছিলেন, তাঁরা মানসিক সমস্যা থেকে ধীরে ধীরে ছাড় পাচ্ছিলেন। এমনকী অংশগ্রহণকারীরাও জানান যে, দল বেঁধে গান গাওয়া তাঁদের সাহায্য করেছে। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়