শিরোনাম
◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী ◈ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি সেদিন কোনো ভুল করিনি: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী ◈ কুমিল্লার সমেশপুরে সবজির চারা বিক্রিতেই ১৫ কোটি টাকার বাণিজ্য, লক্ষ্যমাত্রা ২০ কোটি! ◈ বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে কাজের নতুন সুযোগ, নিয়োগ শুরু ২০২৭ সালের এপ্রিলে ◈ সৌদি আরবে ভারি বৃষ্টির জন্য চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ১২:০১ দুপুর
আপডেট : ২৫ মে, ২০১৯, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইসমাঈল হুসাইন ইমু : বাংলাদেশ পুলিশের ‘বার্ষিক আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতা শুক্রবার বাদ জুমআ রাজারবাগ পুলিশ লাইনস্ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন।

আযানে পুলিশের বিভিন্ন ইউনিটের ২৭ জন প্রতিযোগীর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এএসআই মো. জাহাঙ্গীর আলম ১ম স্থান, ভোলা জেলার কনস্টবল মো. আব্দুল্লাহ ২য় স্থান এবং বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা, রাজশাহীর নায়েক মো. আরিফুর রহমান ৩য় স্থান অর্জন করেন। কেরাতে মোট প্রতিযোগী ছিলেন ৩০ জন। এর মধ্যে বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীর নায়েক মো. আরিফুর রহমান ১ম স্থান, আরআরএফ, সিলেটের কনস্টবল বেলাল আহমেদ ২য় স্থান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টবল মো. সাদ্দাম ৩য় স্থান অধিকার করেন।

‘নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় ইসলাম’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশ নেন ২২ জন প্রতিযোগী। তাদের মধ্যে স্পেশাল ব্রাঞ্চ, ঢাকার উচ্চমান সহকারী শেখ রেজাউল কবীর ১ম স্থান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নায়েক মো. আনোয়ার হোসেন ২য় স্থান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের এএসআই মো. জাহাঙ্গীর আলম ৩য় স্থান অধিকার করেন।

অনুষ্ঠানে আযান ও কেরাত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারীরা আযান দেন ও কোরআন তেলাওয়াত করেন। ইউনিট পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত সেরা প্রতিযোগিরা রাজারবাগ পুলিশ লাইনস্ অনুষ্ঠিত মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ডিআইজি (ওয়েলফেয়ার) ও প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি বশির আহম্মদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিবৃন্দ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ