শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ১১:৫১ দুপুর
আপডেট : ২৪ মে, ২০১৯, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানের ন্যায্য মূল্যে ৮ দফা দাবি করেছে ‘আমরা কৃষকের সন্তান’

আসিফ হাসান কাজল : সরকার কতৃক কৃষকের ধান ন্যায্য মূল্যে কেনাসহ ৮ দফা দাবিতে সমাবেশ ও র্যালী করেছে ‘আমরা কৃষকের সন্তান’ নামের একটি সংগঠন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে সেখান থেকে শাহবাগ পর্যন্ত র্যালীর আয়োজন করা হয়। সমাবেশে তারা বলেন, ফড়িয়া মজুদদার, দালাল ও চাতাল মালিকদের সিণ্ডিকেটের কারণে দেশে কৃষক ও কৃষিতে জটিল অবস্থার সৃষ্টি হয়েছে। বোরো মৌসুমে কৃষকের ন্যায্য মূল্য দেওয়ার ব্যাপারে সরকারের ভূমিকা নিয়েও তারা হতাশা প্রকাশ করেন।

তারা সরকারের কাছে আট দফা দাবি জানায়। দাবিসমূহ হলো-
১. অবিলম্বে সরকারি ব্যবস্থাপনায় ন্যায্যমূল্যে প্রকৃত কৃষকদের নিকট থেকে ধান ক্রয় করতে হবে।
২. ফড়িয়া, দালাল ও মজুদদারীদের শক্তিশালী সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে।
৩. নভেম্বর মাসে সহজ শর্তে কৃষকদের কৃষি ঋণ দিতে হবে।
৪. অবিলম্বে কৃষি বীমা চালু করতে হবে।
৫. হাওড় অঞ্চল, উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র অঞ্চল, জল মহলসহ জাতীয় কৃষিনীতি প্রণয়ন করতে হবে।
৬. অপরিকল্পিতভাবে চাল আমদানি-রপ্তানি বন্ধ করতে হবে
৭. কৃষি বিপনন অধিদপ্তরকে ঢেলে সাজাতে হবে।
৮. কৃষিতে ভর্তুকির বিষয়ে সময় উপযোগী ব্যবস্থা নিতে হবে।

কৃষকের সন্তানরা আরও জানায়, বর্তমান ধানের বাজার মূল্যে কৃষকের মাথায় হাত। বীজ, সার, শ্রমিকের খরচ, সেচ, কীটনাশক ও মাড়াই প্রক্রিয়ার খরচ মিটিয়ে ধানের উপযুক্ত মূল্য পাচ্ছে না কৃষক। যে কারণে তারা অতিরিক্ত দেনায় জড়িয়ে পড়েছে। এসময় তারা সবাইকে বিদেশ থেকে আমদানিকৃত চালের পরিবর্তে দেশীয় উৎপাদিত চাল খাওয়ার আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়