শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ১১:৪২ দুপুর
আপডেট : ২৪ মে, ২০১৯, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চা-পাকোড়া করে মোদীর জয় উদযাপন কঙ্গনার

মুসফিরাহ হাবীব : ভারতে লোকসভা নির্বাচন শেষে ভোট গণনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিপুল ভোটে জয়লাভের পর রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খাওয়া-দাওয়া করে আনন্দ উদযাপন করলেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। মোদী ভক্ত কঙ্গনা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ের আনন্দে নিজে হাতে পাকোড়া ভেজেছেন। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন কঙ্গনা। সেখানে দেখা যায়, রান্না ঘরে পাকোড়া ভাজছেন তিনি। ছবিটির ক্যাপশনে মোদীকে জয়ের অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী।

ছবি দিয়ে কঙ্গনা লিখেছেন, ‘মোদীর একটি স্থির দৃষ্টি আর স্থায়ী লক্ষ্য রয়েছে। দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করতে দৃঢ় দেশ গঠন দরকার। একটা সুন্দর ভবিষ্যত গড়ার জন্য আমরা মোদীর সঙ্গে থাকতে প্রস্তুত। আজ আমি সত্যিই ভীষণ আনন্দিত।’ কঙ্গনার বোন রাঙ্গোলিও টুইট করে অভিনন্দন জানান মোদীকে। চা আর পাকোড়া দিয়ে তারা মোদীর জয় উদযাপন করেছেন বলে জানান তিনি। কঙ্গনার বোনের পোস্ট করা ছবিতে দেখা যায়, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

রাঙ্গোলি লিখেছেন, ‘কঙ্গনা সাধারণত রান্নাবান্না করে না। যখন অনেক বেশি উৎফুল্ল থাকে, কেবল তখনই সে রান্নাঘরে ঢোকে। আজ নরেন্দ্র মোদীর জয় উপলক্ষে আমাদেরকে চা-পাকোড়া রান্না করে খাইয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়