শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০২:৪৯ রাত
আপডেট : ২৪ মে, ২০১৯, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালেবানের বিস্ফোরক ভর্তি গাড়িতে নিরাপত্তা বাহিনী রকেটে নিহত ৪, আহত ১৫

শাহনাজ বেগম : তালেবানের চুরি করা বিস্ফোরক ভর্তি গাড়িতে আফগান নিরাপত্তা বাহিনী রকেট ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে বলে বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে। ইয়ন, ডিফেন্স পোস্ট

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন সাাঁজোয় গাড়িটিকে নিরাপত্তা বাহিনী ধাওয়া করলে গজনির পূর্বদিকে গেটের দিকে পালাতে চেষ্টা করে। গাড়ি চালক চেকপয়েন্টের নির্দেশ অমান্য করলে প্রথমে গাড়ির টায়ারে আঘাত করে নিরাপত্তা বাহিনী। তারপর একটি রকেট ছুঁড়ে আঘাত করা হয় বলে মুখপাত্র নাসরাত রাহিমি জানান।
গজনির স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে বিস্ফোরণে দুই বেসামরিক নাগরিক ও আফগান নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। গাজনির প্রাদেশিক পুলিশ বিভাগের মুখপাত্র আহমদ খান সিরাত বলেন, ওই হামলায় অন্য ১০জন বেসামরিক নাগরিক ও ৫ নিরাপত্তা বাহিনী আহত হয়েছে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ওই গাড়ির ভিতরে থাকা চার তালেবান বিস্ফোরণে নিহত হয়েছে। দেশটির সরকার কর্র্তৃক যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্তে¡ও পশ্চিমা সমর্থিত আফগান সরকারকে উৎখাত করার জন্য জঙ্গি গোষ্ঠীটি রমজানের পবিত্র মাসেও তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। দোহায় কয়েক দফা শান্তি আলোচনা চললেও তালেবানের সঙ্গে কোন সমঝোতাচুক্তি হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়