শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৮:১৮ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী মাসে এমপিওভুক্ত হবে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান

ফাতেমা ইসলাম : আগামী মাসে এমপিওভুক্ত হচ্ছে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান। জুলাই থেকে সুযোগ সুবিধাও পেতে শুরু করবে। তবে কতগুলো প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে তা এখনও চ‚ড়ান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় বলছে, বরাদ্দ পাওয়া সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট টিভি

দীর্ঘদিন ধরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আন্দোলন করে আসছিলো নন-এমপিও শিক্ষকরা। এর প্রেক্ষিতে গতবছর থেকে কাজ শুরু করে শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে নন-এমপিওভুক্ত ৫ হাজারের বেশি প্রতিষ্ঠান এমপিওর জন্য আবেদন করেছে। তবে এমপিওভুক্ত হওয়ার চার শর্ত (একাডেমিক স্বীকৃতি, শিক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা এবং পরীক্ষায় পাসের হার) পূরণ করতে পেরেছে ২ হাজার ৭৬২ টি প্রতিষ্ঠান। মন্ত্রণালয় জানিয়েছে, এমপিওভুক্তির জন্য এবার বাজেটেও বরাদ্দ থাকছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সিনিয়র সচিব সোহরাব হোসাইন বলেন, বাজেটে যত টাকা পাওয়া যাবে সেই মত করে প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে।

তবে নন-এমপিও শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের প্রায় ৮০ হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। তাই সবার এমপিও দিতে হবে।

নন-এমপিও শিক্ষক ফেডারেশনের সভাপতি গোলাম মাহামুদুন্নবী ডলার বলেন, এমপিওভুক্ত হতে যে শর্ত দেয়া হয়েছে সেগুলো বেশি কঠিন করা হয়েছে। দীর্ঘদিন শিক্ষকরা বেতন পাচ্ছে না। তাই সবাইকে এমপিও দিতে হবে।

আবেদন করা সব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে বরাদ্দ লাগবে ৪ হাজার ৩৯০ কোটি ১২ লাখ ৫ হাজার টাকা।

  • সর্বশেষ