শিরোনাম
◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন? 

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৭:৫১ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন আইন মেনে চলার অঙ্গীকার চীনা নজরদারির প্রযুক্তি কোম্পানি হাইকভিশনের

আব্দুর রাজ্জাক : মার্কিন সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াইতেই কোম্পানিটি বুধবার এমন অঙ্গীকার করে। চীনা ভিডিও নজরদারির প্রযুক্তি নির্মাণ কোম্পানি হাইকভিশনকে মার্কিন উপকরণ ও উপাদান ক্রয়ে নিষিদ্ধ করা হতে পারে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানায় নিউ ইয়র্ক টাইমস। রয়টার্স

হাইকভিশনের বরাতে চীনা গণমাধ্যম জানায়, কোম্পানিটি সাইবার নিরাপত্তাকে গুরুত্বের সঙ্গে দেখছে। যেসব জায়গায় এটি পরিচালিত হয় সেখানকার স্থানীয় সকল আইন অনুসরণ করে চলার ব্যাপারেও কোম্পানিটি প্রতিশ্রুতিবদ্ধ। বাজারে হাইকভিশনের পণ্যগুলোর সরবরাহ অব্যাহত রাখতে কোম্পানিটি এই প্রতিশ্রুতির বিষয়ে গণমাধ্যমকে জানায়।

তবে হাইকভিশনের ভিডিও নজরদারি প্রযুক্তি দিয়ে চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর নজরদারি করা হচ্ছে। এমন অভিযোগে এই কোম্পানির কার্যক্রমে আপত্তি জানিয়ে আসছে অধিকার সংগঠনগুলো।

নিউ ইয়র্ক টাইমস জানায়, গত মাসে ৪০ জন আইনপ্রণেতার স্বাক্ষরিত একটি প্রস্তুাবনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে জমা দেয়া হয়েছে। প্রস্তাবে যুক্তরাষ্ট্র থেকে উপকরণ সংগ্রহ করে তা দিয়ে চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর নজরদারি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। তবে এ বিষয়ে হাইকভিশন তৎক্ষণাৎ কথা বলতে রাজি হয়নি এবং হোয়াইট হাউজও তৎক্ষণাৎ কোনো মন্তব্যের আহ্বানে সারা দেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়