শিরোনাম
◈ কক্সবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে ৫০ ও ৫০০ মিটারের বিধিনিষেধ ◈ বিশ্বকাপের চমকে ট্রান্সফারমার্কেটে ভোজিনিয়ার দাম বাড়ল ৯০০ শতাংশ ◈ রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ সৌদির পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের নতুন শর্ত ◈ যেভাবে সিআইএ’র গোপন স্থাপনায় নিখুঁত হামলা চালাচ্ছে ইরান: রিপোর্ট ◈ রাষ্ট্রপতির পদত্যাগের খবর: থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার ◈ স্পেন ও আর্জেন্টিনার ম‌ধ্যে বিশ্বকাপ ফাইনাল পূণরায় আয়োজনের দাবি, অনলাইনে ৬২ হাজারো ভক্তের স্বাক্ষর   ◈ রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে? ◈ তিন ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার ◈ আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম 

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৮:৪৫ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের নির্যাতিত সংখ্যালঘুরা মোদি জিতলে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত

মুসবা তিন্নি : উত্তরপ্রদেশের নয়াবাঁসে আগে হিন্দু এবং মসলমান সম্প্রদায়ের মানুষজন একসঙ্গে বাস করতেন৷ জন্ম হোক কিংবা মৃত্যু , সবাইকে জীবনের যেকোনও মুহূর্তে একে অন্যকে পাশে পেতেন সকলে৷ সর্বধর্ম সমন্বয়ের ঐতিহ্যকে আগলে বাঁচতেন এখানকার মানুষ৷ কিন্তু হায়! বর্তমানে সেই ছবি পুরোটাই বদলে গেছে৷ এখন আর পথ চলতে দেখা হলেও, কেউ কারও সঙ্গে কথা বলতে পারেন না৷ বিপদে কেউ কারও পাশেও থাকেন না৷ ধর্মের বেড়াজালই যেন এখন মূল ইস্যু৷ কিন্তু কেন এমন উলটপুরাণ ? গ্রামবাসীরা যদিও এই বৈপরীত্যের কারণ খুঁজে পেয়েছেন খুব সহজেই৷ সংবাদ প্রতিদিন

এই গ্রামেরই বাসিন্দা গুলফাম আলি৷ তিনি এলাকায় একটি ছোট্ট দোকান চালান৷ তিনি বলছেন, ‘‘আগে জীবনের দুঃসময় এবং সুসময়ে হিন্দু মুসলমান সকলে একসঙ্গে থাকতাম৷ যেকোনও অনুষ্ঠানে যেমন একসঙ্গে আনন্দ করেছি৷ তেমনই দুঃখের দিনেও পাশে পেয়েছি৷ কিন্তু বর্তমানে আমাদের জীবনধারা কেমন যেন বদলে গেছে৷’’ তিনি আরও বলেন, ‘‘২০১৪ সালে নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হন৷ এ রাজ্যের মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ৷ দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভেদের অন্যতম ‘রূপকার’ও তাঁরা দুজনেই৷’’বেশ আক্ষেপের সুরে ওই ব্যবসায়ীর অভিযোগ, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করাই মূল লক্ষ্য দু’জনের৷ এভাবে এই এলাকায় বাস করতে চান না বলেও মন্তব্য করেছেন গুলফাম আলি৷ গ্রামের বেশিরভাগ বাসিন্দার বক্তব্য, আতঙ্কে দিন কাটছে তাঁদের৷ রমজান পালন করছেন সকলেই৷

অনেকেই বলছেন, রোজা পালন করতেও নাকি বারবার বাধা পাচ্ছেন তাঁরা৷ মাদ্রাসায় মাইকের ব্যবহার বন্ধ করতে নাকি চাপ দেওয়া হচ্ছে তাঁদের৷ শান্তির জন্য অনেক মাদ্রাসায় বাধ্য হয়ে মাইকের ব্যবহার বন্ধও করে দিয়েছে৷ তবে হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ যদিও যোগীর রাজ্যের ধর্মীয় মেরুকরণকে সমর্থন করেছেন৷ রাজনীতিকদের মতে, এমন সুকৌশলে হিন্দুত্ববাদকে সকলের মনে ঢকিয়ে দেওয়া হয়েছে যে তাতেই নাকি এমন বিরোধিতা তাঁদের৷ তবে আবারও বিজেপি ক্ষমতায় আসলে নয়াবাস ছাড়ার কথা ইতিমধ্যেই ভেবে ফেলেছে মুসলিম ধর্মাবলম্বী গ্রামবাসীরা৷ সম্পাদনা : এইচ এম জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়