শিরোনাম
◈ জিম্বাবু‌য়ের মুজরাবানি ও শ্রীলঙ্কার শানাকাকে কঠোর শাস্তি দেবে পা‌কিস্তান বোর্ড ◈ ইরান যুদ্ধের অনিশ্চয়তায় ফের বাড়ছে তেলের দাম ◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৬:৪৬ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম কারাতে জাজ নির্বাচিত হলেন এএসআই লতা পারভীন

ইসমাঈল হুসাইন ইমু : ওয়ার্ল্ড কারাতে (ডব্লিউকেএফ) জাজ হওয়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এএসআই লতা পারভীনকে সংবর্ধনা দিল বিকেএফ। বাংলাদেশ কারাতে ফেডারেশন (ন্যাশনাল ফেডারেশন) এর উদ্যোগে গত সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। সম্প্রতি আরব আমিরাতের দুবাই সিটিতে সম্পন্ন ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের জাজ পরীক্ষায় পাশ করে বাংলাদেশের ইতিহাসে প্রথম ওয়ার্ল্ড কারাতে জাজ নির্বাচিত হলো।
এএসআই লতা পারভীন এর পাশাপাশি ওয়ার্ল্ড কারাতে জাজ পরীক্ষায় পাশ করায় সিএমপি কারাতে কোচ সেনসাই কাউসার আহমেদকে এবং এশিয়ান জাজ হওয়ায় আওলাদ হোসেন, রতন তালুকদার, মারিয়া চক্রবর্ত্তী, তুল-উশ শামস ও হুমায়ুন কবির জুয়েল পাশাপাশি সাউথ এশিয়ান কারাতে ফেডারেশন এর সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিকেএফ ভাইস প্রেসিডেন্ট মোয়াজ্জেম হোসেন সেন্টুকে সংবর্ধনা প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এএসআই লতা পারভীন ও অন্যদেরকে ক্রেষ্ট ও সনদ প্রদান করেন দুর্নীতি দমন কমিশন এর কমিশনার ও বিকেএফ প্রেসিডেন্ট ড. মোজাম্মেল হক খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবন জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সাধারন সম্পাদক কৈশাহা।
অনুষ্ঠানে ফেডারেশনের সহ-সভাপতি ইকবাল হোসেন খোকন, যুগ্ন সম্পাদক নয়না চৌধুরী, ট্রেজারার আবুল কালাম আজাদসহ কারাতে ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দসহ ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ কারাতে ফেডারেশনে বাংলাদেশ পুলিশের প্রতিনিধি এএসআই লতা পারভীন বর্তমান বাংলাদেশে ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন ও এশিয়ান কারাতে ফেডারেশন (কন্টিনেন্টাল ও ওয়ার্ল্ড লেভেলে) দুই লেভেল এ পাসকরা একমাত্র মহিলা কারাতে জাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়