শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৪:১১ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুথ ফেরত জরিপের পূর্বাভাসের পর মোদী, অমিত শাহর এনডিএ-২ সরকার গঠনের প্রস্তুতি

সান্দ্রা নন্দিনী : ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি দ্বিতীয় দফা সরকার গঠনে এক প্রস্তাবনায় জাতীয় নিরাপত্তা, জাতীয়তাবাদ ও উন্নয়নকে প্রাধান্য দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ মঙ্গলবার এলক্ষ্যে যে প্রস্তাবনায় স্বাক্ষর করেন তাতে এনডিএ’র অংশীদার দলগুলোর পূর্ণ সমর্থন রয়েছে। এ প্রস্তাবনাকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স-এনডিএ-২ অর্থাৎ দ্বিতীয় ধাপের সরকার গঠনের ‘রোডম্যাপ’ হিসেবে মনে করা হচ্ছে। এনডিটিভি

তিনি আরও বলেন, ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া সন্ত্রাসবাদবিরোধী পদক্ষেপ, অর্থপাচার ও বৈশ্বিক উষ্ণতারোধে আরও কার্যকর পদক্ষেপ নিয়ে অগ্রসর হবে এনডিএ। একই সঙ্গে জাতীয় নিরাপত্তাকে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে এ প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এ জোট। এ ব্যাপারে রাজনাথ বলেন, কূটনীতি ও নিরাপত্তা বিষয়ে ভারতের যে নমনীয় চেহারা বিশ্ব এতদিন দেখে এসেছে তা একেবারেই পাল্টে গেছে।

মঙ্গলবার এনডিএ’র সব প্রধান জোট নেতারা দিল্লির অশোক হোটেলে নৈশভোজের পর অনুষ্ঠিত এক বৈঠকে অংশ নেন। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, এনডিএ জোটভুক্ত ৩৬টি দল বৈঠকে উপস্থিত ছিলো। যে তিনটি দল উপস্থিত হতে পারেনি তারাও তাদের লিখিত সমর্থন জানিয়েছে। গত ৫ বছরে সরকার জনগণের মৌলিক চাহিদা মেটাতে একাধিক পদক্ষেপ নিয়েছে। আর আগামী ৫ বছরে আমরা উন্নয়নের গতি আরও ত্বরান্বিত এবং জনগণের অন্যান্য চাহিদা মেটাতে কাজ করবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়