শিরোনাম
◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত  ◈ চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৮:০৭ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে ৩০ লাখ টাকা মূল্যের রেণুপোনাসহ আটক চার

কেএম নাহিদ: পটুয়াখালীর গলাচিপা উপজেলা থেকে ৪২ ড্রাম বাগদা চিংড়ির রেণুপোনাসহ চারজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে চারজনকে সাতদিনের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। উদ্ধারকৃত রেণুপোনার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। আরটিভি অনলাইন

সোমবার সকালে গলাচিপা ফেরিঘাট এলাকা থেকে ট্রাকবোঝাই এসব রেণুপোনা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন- লাইনম্যান মিলন, ট্রাকচালক মিলন, হেলপার শাহাবুদ্দীন ও জহির।

গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা ফেরিঘাট এলাকা থেকে একটি ট্রাকবোঝাই রেণুপোনার ৪২টি ড্রামসহ চারজনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের সাতদিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। তথ্যটি জানা যায় ভ্রাম্যমাণ আদালত সূত্রে।
এছাড়া উদ্ধার হওয়া চিংড়ির রেণুপোনা গলাচিপার চরকাজল নদীতে অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম বলেন, প্রায় ৩০ লাখ টাকা মূল্যের রেণুপোনাসহ চারজনকে আটক করা হয়েছে। সম্পাদনায়: এইচএম জামাল

  • সর্বশেষ