শিরোনাম
◈ স্বামীর সম্পত্তিতে দ্বিতীয় স্ত্রীর অংশ কত, সন্তানরা পাবেন কে কত? ◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ ◈ শুভেন্দুকে বিজেপিতে যোগ দিতে বলেছিলেন প্রণব? দাবি উড়িয়ে দিলেন ছেলে ◈ অনন্ত আম্বানির সঙ্গে আচরণের ভিডিও ঘিরে বিতর্ক, কনটেন্ট ক্রিয়েটরকে নোটিশ শাহরুখের ◈ জিটুজি পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কিনছে সরকার, ব্যয় ১,৯০৯ কোটি টাকা ◈ আওয়ামী লীগের সাথে যোগাযোগের অভিযোগে এবার চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত ◈ প্রথমবার বাণিজ্যিকভাবে উর্বর ডিম রপ্তানি করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার ◈ শেখ হাসিনার ফেরা, ইউনূসের সফর ঘিরে গুজব; ফখরুদ্দীন-মোজাম্মেলকে ঘিরেও আলোচনা ◈ বায়ার্ন মিউনিখ‌কে হারিয়ে লিঁলের চমক 

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৭:২৬ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোন মুসলিম দেশে কবে ঈদ

জাবের হোসেন : ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) বেশির ভাগ ইসলামি রাষ্ট্রগুলোতে ঈদুল ফিতরের দিন সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছে। আরটিভি

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম খালিজ টাইমস জানায়, আইএসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে শাওয়ালের চাঁদ দেখা সংক্রান্ত এক বিবৃতি জারি করেছে।
প্রায় ১৪টি দেশের মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান ক্ষেত্রের ২৮ জন বিশেষজ্ঞ বিবৃতিটিতে সই করেছেন। এই বিবৃতিতে বলা হয়, ৩ জুন সোমবার সব মহাদেশ থেকে চাঁদ দেখা সম্ভব হবে না।

আইএসি জানায়, যদি আকাশ পরিষ্কার থাকে, তবে ৩ জুন উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার পশ্চিমাঞ্চলীয় দেশ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে।

আরব দেশগুলো থেকে ৩ জুন সোমবার চাঁদ দেখা যাবে না। সূর্যাস্তের কিছুক্ষণ পরই এসব দেশ থেকে চাঁদ দেখা যাবে। তাই এদিন ঈদ পালন করা সম্ভব হবে না বলে মনে করছে আইএসি।

৩ জুনে সূর্যাস্তের পাঁচ মিনিট পর সৌদি আরবের মক্কার আকাশ থেকে চাঁদ অদৃশ্য হয়ে যাবে। সূর্যাস্তের ছয় মিনিট পর ইয়েমেনের সানা এবং মিশনের দক্ষিণপশ্চিম অঞ্চল থেকে চাঁদ দেখা যাবে।
সূর্যাস্তের পর তিন মিনিটের জন্য রিয়াদের আকাশে চাঁদ দেখা যাবে। সন্ধ্যা ছয়টা ৩৯ মিনিটে সূর্যাস্তের সময় যে চাঁদ দেখা যাবে, সেটি হবে এক ডিগ্রির অর্ধেক। এমনকি এই চাঁদ খালি চোখে দেখা যাবে না।

ইরাকের রাজধানী বাগদাদ, বাহরাইনের রাজধানী মানামা, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং কুয়েতের আকাশে সূর্যাস্তের দুই মিনিট পরই চাঁদ উঠে আবার অদৃশ্য হয়ে যাবে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সূর্যাস্তের এক মিনিট আগে চাঁদ দেখা যাবে। কাতারের রাজধানী দোহায় সূর্যাস্তের তিন মিনিট পর চাঁদ দেখা যাবে।
সূর্যাস্তের চার মিনিট পরই জর্ডানের রাজধানী আম্মান, সিরিয়ার রাজধানী দামেস্ক, লেবাননের রাজধানী বৈরুত এবং জেরুজালেমের আকাশ থেকে চাঁদ অদৃশ্য হয়ে যাবে।
লিবিয়ার রাজধানী ত্রিপোলি, তিউনিসিয়ার রাজধানী তিউনিসের আকাশে সূর্যাস্তের সাত মিনিট পর চাঁদ দেখা যাবে। এদিকে সূর্যাস্তের আট মিনিট পর সুদানের রাজধানী খার্তুমের এবং ১১ মিনিট পর আলজেরিয়ার দক্ষিণাঞ্চলের আকাশ থেকে চাঁদ অদৃশ্য হয়ে যাবে।

আইএসি জানায়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, ব্রুনেই, ওমান ও মরক্কোর মুসলিমদেরকে এই বছর ২৯টি রোজা রাখতে হবে। ৭ মে থেকে রমজান শুরু হওয়া এসব দেশে শাওয়ালের চাঁদ দেখা যাবে ৪ জুন এবং ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ৫ জুন।

  • সর্বশেষ