শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ১২:২১ দুপুর
আপডেট : ২২ মে, ২০১৯, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরাগে কিশোরিকে দলবদ্ধ ধর্ষণ, ৪ আসামির আদালতে স্বীকারোক্তি

মাসুদ আলম : রাজধানীর তুরাগ থানার কালিয়ারটেক এলাকায় এক কিশোরিকে (১৫) দলবদ্ধ ধর্ষণের ঘটনায় চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার তারা আদালতে জবানবন্দি দেন। গত রোববার উত্তরা ও টঙ্গী থেকে ওই চার ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মাহন মোড়ল (৩৫), আরিফ (২০), ইউসুফ (১৯) ও সোহেল রানা (৩০)।তুরাগ থানা ওসি নুরুল মুত্তাকিন বলেন, ওই কিশোরির মা একজন মানসিক রোগী। এই সুযোগে গত শনিবার দিবাগত রাত ১টায় গ্রেফতারকৃতরা ওই কিশোরির ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। তার চিৎকারে লোকজন জড়ো হলে কৌশলে ধর্ষকরা পালিয়ে যায়।তিনি বলেন, রোববার ওই কিশোরির মামা বাদি হয়ে তুরাগ থানায় একটি মামলা করেন। সোমবার আসামিদের বিজ্ঞ আদালতে পাঠালে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার ৭ম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়