শিরোনাম
◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ ◈ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনো বিতর্ক কেন?

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৮:২৫ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মূখ্যমন্ত্রী এবার যোগী চমক ইউপিতে এবার কাজ করছে না!

হ্যাপি আক্তার : ভারতের নির্বাচন এলেই সবচেয়ে আলোচনায় থাকে উত্তর প্রদেশ। কারণ, ৫৪৩ আসনের মধ্য ৮০টি এ রাজ্যে। এ রাজ্যের দখলে রাখতে পারলে ম্যাজিক ফিগার ২৭২-এ টপকে যাওয়া যায় সহজেই। নির্বাচন জিততে সব দলই নজর দেয় উত্তর প্রদেশে। সেখানে বিজেপির বিরুদ্ধে এককাট্টা হয়ে এবার ভোটে নেমেছেন বহুজন সমাজবাদী পার্টির প্রধান মায়াবতী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। সোমবার বুথফেরত সমীক্ষায় উত্তর প্রদেশ নিয়ে বিভিন্ন সংস্থা থেকে যেসব তথ্য দেওয়া হয়েছে, তাতে মানুষের আগ্রহ আর বেড়ে যাওয়ার কথা। সাওথ এশিয়া মনিটর

উত্তর প্রদেশ থেকে সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী হয়েছেন। উত্তর প্রদেশের বিধানসভা ভোটকে ‘মিনি পার্লামেন্ট ভোট’ও বলেন অনেকেই। গেলবারের লোকসভা ভোটেও উত্তর প্রদেশ থেকেই অসাধারণ ভালো ফল করে বিজেপি ‘ম্যাজিক ফিগারে’ পৌঁছে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছিল। এবার বুথফেরত সমীক্ষায় যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে কেন্দ্র সরকার গঠনের নির্ণায়কের চাবিকাঠি এত দিন পর্যন্ত উত্তর প্রদেশের হাতে ছিল, তা আর থাকছে কি না, সে প্রশ্ন সামনে এসেছে। বিভিন্ন সংবাদমাধ্যম ও বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, বিজেপির আসনসংখ্যা এবারে উত্তর প্রদেশে কমছে।

জরিপে বলা হচ্ছে, গতবারের তুলনায় এনডিএর আসনসংখ্যা এবার বাড়তে পারে। এনডিএর আসন বাড়তে পারে ৬টি। আর ইউপিএর আসন বাড়তে পারে ১০টি। অন্যদের আসনসংখ্যা কমতে পারে ১৬টি। তথ্যস‚ত্র: ইন্ডিয়া টুডে, এনডিটিভি ও টিওআই। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়