শিরোনাম
◈ বার্সেলোনার বড় জয়, এল‌চে‌কে গোল বন‌্যায় ভাসা‌লো ◈ যে কারণে বিএনপি মিডিয়া সেল থেকে অব্যাহতি দিল তানিম সুফিয়ানীকে ◈ রংপুরে শিক্ষক ও স্ত্রী-সন্তানদের হত্যার ঘটনায় আদালতে দুই আসামির স্বীকারোক্তি ◈ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার, গুরুত্ব পাচ্ছে দ্রুত চিকিৎসা ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের অনির্দিষ্টকাল বিনাবিচারে আটক বন্ধের আহ্বান এইচআরডব্লিউর ◈ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের পরাজ‌য়ে লাভ হ‌লো ভারতের  ◈ দেশজু‌ড়ে খুন বাড়ছে, জনমনে উদ্বেগ! ◈ শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে সরকারের নতুন পরিকল্পনা ◈ শিশু সবজি খেতে চায় না কেন, অভ্যাস বদলাতে যা করবেন ◈ কথা শুন‌লেন না ইনফান্তিনো, ক্যারিবিয়ান যুব টুর্নামেন্টে উপ‌স্থিত হওয়ায় আরও গভীর হলো ফিফার দ্বন্দ্ব

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৪:৩৯ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় জোকো উইদোদো ফের প্রেসিডেন্ট নির্বাচিত

আব্দুর রাজ্জাক : ইন্দোনেশিয়ায় এক দিনের বৃহত্তম প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) ঘোষিত ফলাফলে দেখা যায় দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো ৫৫.৫ ভাগ ভোট পেয়ে জয়লাভ করেছেন। সহিংসতার আশঙ্কায় নির্ধারিত তারিখের ১দিন আগেই ফলাফল ঘোষণা করে দেশজুড়ে ৩২ হাজার অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে দেশটির নির্বাচন কমিশন। বিবিসি, স্ট্রেইট টাইমস

জোকো উইদোদোর প্রধান প্রতিদ্বন্দ্বী ৬৭ বছর বয়সী দেশটির সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ানতো পেয়েছেন ৪৫.৫ ভাগ ভোট। তবে তিনি ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশনের ঘোষিত আগাম ফলাফল চ্যালেঞ্জ করার ব্যাপারে কিছু জানাননি। প্রসঙ্গত, তিনি ২০১৪ সালের নির্বাচনেও ফলাফল চ্যালেঞ্জ করে পরাজিত হন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, উইদোদো ও তার ভাইস প্রেসিডেন্ট যৌথভাবে ৮ কোটি ৫৬ লাখ ৭ হাজার ৩৬২ ভোট পেয়েছেন। অন্যদিকে, প্রাবোও সুবিয়ানতো ও তার সহযোগী সানদিয়াগা ইউনো পেয়েছেন ৬ কোটি ৮৬ লাখ ৫০ হাজার ২৩৯ ভোট।

  • সর্বশেষ