শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ১১:৪০ দুপুর
আপডেট : ২০ মে, ২০১৯, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হ্যাপী বিতর্কের পর যেভাবে বদলে গেল রুবেলের ক্যারিয়ার

আক্তারুজ্জামান : ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের নায়ক ছিলেন রুবেল হোসেন। তার ৫৩ রানে ৪ উইকেট বোলিং ফিগারে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ পা রাখে কোয়ার্টার ফাইনালে। এর আগে সুপার এইটে উঠলেও, কোয়ার্টার ফাইনাল ফরম্যাটে প্রথমবার বাংলাদেশ বিশ্বকাপের এই পর্যায়ে পৌঁছায়। কিন্তু এই বিশ্বকাপে খেলার কথাই ছিল না রুবেলের।
কী ঘটেছিল ২০১৫ বিশ্বকাপের আগে?

২০১৪ সালে নারী নির্যাতন মামলায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়। তবে এই বিষয়ে কোনও তথ্য-প্রমাণ পায়নি পুলিশ। চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী ২০১৪ সালের ১৩ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিরপুর মডেল থানায় রুবেল হোসেনকে আসামি করে ওই মামলা করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ আনা হয় রুবেলের বিরুদ্ধে।

তবে ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক হালিমা খাতুন ২০১৫ সালের ৬ই এপ্রিল ঢাকার সিএমএম আদালতে চ‚ড়ান্ত প্রতিবেদনটি দাখিল করেন। হালিমা খাতুন বলেন, ‘বাদী মিস হ্যাপি বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের যে অভিযোগ করেছেন, সে বিষয়ে কোনও তথ্য বা প্রমাণ তারা পাননি। ফলে বাদী ভুল তথ্য দিয়েছিলেন বলেই তাদের তদন্তে উঠে এসেছে।’ এ মামলায় চারদিন কারাগারেও ছিলেন রুবেল। পরে জামিনে মুক্ত হয়ে বিশ্বকাপে অংশ নেন তিনি।

যেভাবে বিশ্বকাপ খেলার অনুমতি পান রুবেল : প্রথমে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রুবেলের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস অভিযোগপত্র দাখিল হওয়া পর্যন্ত জামিন দেন। রুবেলের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। সেসময় তিনি বিবিসিকে বলেছিলেন, ‘বাদী ঘটনার বর্ণনায় যে সময় ও তারিখ উল্লেখ করেছিলেন তা অসত্য বলে প্রমাণিত হয়েছে এবং সামনে বিশ্বকাপ টুর্নামেন্ট রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত জামিন দিয়েছে।’

এর আগে হাইকোর্ট রুবেলকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছিল। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন রুবেল। তবে আদালত সে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠালে রুবেলের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এই অনিশ্চয়তা দূর করে আদালত।২০১৫ সালের ১৪ই জানুয়ারি বাংলাদেশী ক্রিকেটার রুবেলের বিদেশে যেতে কোনো বাধা নেই বলে আদেশ দেয় আদালত। আদালতে ব্যক্তিগত হাজিরা থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়। রুবেল হোসেনের আইনজীবীর করা আবেদনের প্রেক্ষিতে ঢাকার একটি আদালত সে আদেশ দিয়েছিল।

আসন্ন বিশ্বকাপ এবং তার বিরুদ্ধে একজন অভিনেত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলার প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়েছিলো। এই আদেশের ফলে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেটে খেলার জন্যে রুবেলের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যাওয়ার ব্যাপারে শঙ্কা দূর হয়।

রুবেলের ক্যারিয়ার পরিবর্তন : এই বিতর্কের পর রুবেল হোসেনের ক্যারিয়ার বদলে যায়। চোট বা আঘাত বাদ দিলে বাংলাদেশ ক্রিকেট দলে নিয়মিত মুখ হয়ে ওঠেন রুবেল হোসেন। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার দুটি বোল্ড বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত মনে করা হয়। সে বছর রুবেল হোসেন ১৪ ম্যাচে নেন ১৮ উইকেট। ২০১৮ সালেও ১৫ ম্যাচ বল করে নেন ২৩ উইকেট।

রুবেল হোসেন বাংলাদেশ ক্রিকেটে সুপরিচিত ‘ডেথ ওভার’ বোলার হিসেবে। ইনিংসের মাঝপথেও ব্রেক-থ্রু এনে দেওয়ার দায়িত্ব পালন করেন তিনি প্রায়ই। ক্যারিয়ারের শততম ওয়ানডে ম্যাচ খেলার আর তিন ম্যাচ দূরত্বে আছেন রুবেল হোসেন। ৯৭ ম্যাচে বোলিং করে রুবেল হোসেন ১২৩টি উইকেট নিয়েছেন। বিবিসি বাংলা

  • সর্বশেষ