শিরোনাম
◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩ ◈ জাল টাকার বস্তা ময়লার ভাগাড়ে, আসল ভেবে হুলস্থুল কাণ্ড ◈ বাংলাদেশ-পাকিস্তানকে একই চোখে দেখলে ভারতের কৌশলগত ক্ষতি: শেখর গুপ্ত ◈ উপকূলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে ইতালিকে আমন্ত্রণ স্পিকারের

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসে স্বর্ণ জেতার স্বপ্ন থেমে গেল সেমিফাইনালেই, রুপা জেতার পথও তাই বন্ধ। তবে টাইগ্রেসদের সামনে এখনো একটি পদক জয়ের সুযোগ রয়েছে। ব্রোঞ্জ মেডেলের জন্য পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে নামবেন নিগার সুলতানা জ্যোতির দল। ২২ সেপ্টেম্বর স্বর্ণ জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। একই দিনে আগে ব্রোঞ্জের জন্য পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

জাপানের নাগোয়া শহরের করোগি সিটি স্পোর্টস পার্কে আজ এশিয়ান গেমসের নারী ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১১৪ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। হারমানপ্রীত কৌরদের ৪ উইকেটে করা ১৯৫ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থেমেছে মাত্র ৮১ রানে। ১৫.৪ ওভারেই অলআউট হয় বাঘিনীরা।

ভারতের জয়ের নায়ক ব্যাট হাতে শেফালি ভার্মা। ওপেনিংয়ে নেমে মাত্র ৪৯ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটার। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়েই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ভারত। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান তোলে তারা।

ভারতের বিপক্ষে বাংলাদেশের এই হার যেন পুরোনো গল্পের পুনরাবৃত্তি। মাত্র ১০ দিন আগে নারী এশিয়া কাপের ম্যাচেও একই প্রতিপক্ষের কাছে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ভারত করেছিল ১৪৯ রান, জবাবে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটে ১০৯ রান করে হেরেছিল ৪০ রানে।

এদিকে, আজকের দিনের শুরুতে প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে হেরেছে পাকিস্তান। ৪ উইকেটে ১৭৭ রান করেও ম্যাচটি ধরে রাখতে পারেনি তারা। ১৪ বল হাতে রেখেই ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।