শিরোনাম
◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩ ◈ জাল টাকার বস্তা ময়লার ভাগাড়ে, আসল ভেবে হুলস্থুল কাণ্ড ◈ বাংলাদেশ-পাকিস্তানকে একই চোখে দেখলে ভারতের কৌশলগত ক্ষতি: শেখর গুপ্ত ◈ উপকূলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে ইতালিকে আমন্ত্রণ স্পিকারের

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১২ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়ান গেমস ম‌হিলা হ‌কি, উজবেকিস্তানকে ১৯ গোল দি‌লো ভারত

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে নজির ভারতের মহিলা হকি দলের। গ্রুপের ম্যাচে উজবেকিস্তানকে ১৯-০ ব্যবধানে হারালেন সালিমা টেটেরা। একাই ৮ গোল করে নজর কাড়লেন দীপিকা। অন্য দিকে, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে রুপো জিতলেন ইলাভেনিল ভালারিভান।

বড় জয় দিয়ে এশিয়ান গেমস শুরু করল ভারতের মহিলা হকি দল। উজবেকিস্তানকে দাঁড়াতেই দিলেন না দীপিকা, লালরেমসিয়ামিরা। গোটা ম্যাচেই দাপট ছিল ভারতীয় দলের। ভারতের একের পর এক আক্রমণে উজবেক রক্ষণ দিশাহারা হয়ে পড়ে। তাদের কোনও চেষ্টাই কাজে লাগেনি। দীপিকার ৮টি গোলের ৫টিই পেনাল্টি কর্নার থেকে। হ্যাটট্রিক করেছেন ভারতের আর এক স্ট্রাইকার ইশিকাও। ৮ গোল করে এশিয়ান গেমসে রেকর্ড গড়েছেন দীপিকা। মহিলাদের হকিতে একটি ম্যাচে আর কেউ এত গোল করতে পারেননি।

প্রথম কোয়ার্টারেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। ভারতের হয়ে মোট আট জন গোল করেছেন। প্রথমার্ধের শেষে ভারতের পক্ষে ফল ছিল ৮-০। শুধু তৃতীয় কোয়ার্টারের ১৫ মিনিটেই ৭ গোল দিয়েছে ভারতীয় দল। নেহা এবং লালথানলুয়াঙ্গি ২টি করে গোল করেছেন। একটি করে গোল করেছেন লালরেমসিয়ামি, বলজিৎ, সাক্ষী রানা এবং নবনীত কৌর। এশিয়ান গেমসে সোনা জিততে পারলে ২০২৮ সালের অলিম্পিক্সে খেলার সরাসরি যোগ্যতা অর্জন করবে ভারতীয় দল।

অন্য দিকে, রোববার শুটিং থেকে দ্বিতীয় পদক দিলেন ইলাভেনিল। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে রুপোর পর ব্যক্তিগত ইভেন্টেও রুপো জিতেছেন তিনি। ২০২৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী ভারতীয় শুটার ২৫২.৪ পয়েন্ট স্কোর করে রুপো পেয়েছেন। এই ইভেন্টে ২৫৬৩.০ পয়েন্ট তুলে সোনা জিতেছেন জাপানের হিনাতা তাইচি। ২৩০.৪ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ পেয়েছেন দক্ষিণ কোরিয়ার হায়োজিন বান।

  • সর্বশেষ