শিরোনাম
◈ একই পরিবারের ৪ জনকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হবে : রিজভী  ◈ বাংলাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দৃষ্টিহীনতার আশঙ্কাও! ◈ জনগণ নিজের জান দিয়েছে, সমাধান দেয়া কোনো ব্যাপার না: কন্টেন ক্রিয়েটর সালমান মুক্তাদীর (ভিডিও) ◈ বঙ্গভবনে প্রথম অফিস, গার্ড অব অনারে বরণ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ◈ কুয়েতে ১ সেপ্টেম্বর থেকে ভিজিট ভিসা ও প্রবাসীদের ছুটির মেয়াদ বাড়ানোর সুবিধা বন্ধ ◈ সরকারের কাজ জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে দেওয়াই তথ্য মন্ত্রণালয়ের বড় দায়িত্ব: তথ্যমন্ত্রী ◈ মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের শিকার ২০ হাজারের বেশি! ◈ রোমাঞ্চকর জ‌য়ে মৌসুম শুরু রিয়াল মা‌দ্রিদের  ◈ আ‌মে‌রিকার সেনা সদস‌্য‌কে আটক বা হত্যা কর‌লে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের ঘোষণা

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ১১:৩০ দুপুর
আপডেট : ২০ মে, ২০১৯, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডের জন্য ফোনের অপেক্ষায় আছেন ইংলিশ ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : দড়জায় কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য এ আসরে ঘরের মাঠ মাতানোর জন্য ইতিমধ্যে স্কোয়াড ঘোষনা করলেও চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করার কথা মঙ্গলবার। আর এ জন্যই ক্রিকেটাররা অধির আগ্রহে ফোনের দিকে চেয়েই আছেন বলে মন্তব্য করেন দুর্দান্ত ফর্মে থাকা পেসার ক্রিস ওক্স।

ওক্সের ভাষ্য, ‘আগামীকাল সকলে তাদের ফোনের দিকে চেয়ে থাকবে। সেই ফোন কলের জন্য চিন্তিত থাকবে। যদি আপনি মনে করেন স্কোয়াডে জায়গা পাওয়া অনেকটা নিশ্চিত আপনার জন্য যতক্ষণ না পর্যন্ত আপনি নির্বাচকদের মুখ থেকে শুনবেন।

‘খেলোয়াড় হিসেবে আপনি সম্ভবত কিছুটা এগিয়ে থাকবেন, এই ১৬ এবং ১৭ জন ক্রিকেটারের মধ্যে। কিন্তু সকলেই সম্পূর্ণ সিরিজ জুড়ে কোন না কোন সময় পারফর্ম করেছে। নির্বাচকদের জন্য কঠিন হবে সিদ্ধান্ত নেয়া এবং আমি খুশি যে আমি সেই সিদ্ধান্ত নিব না। আমার মনে হয় এটা হতেই হবে।’

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড সাজাতে মধুর সমস্যায় পড়তে হবে নির্বাচকদের। আগামী মঙ্গলবারই নিশ্চিত হওয়া যাবে কে জায়গা পাচ্ছেন ঘরের মাঠের বিশ্বকাপে। এর আগে গত এপ্রিল মাসে ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় বিশ্বকাপের সেই প্রাথমিক দল থেকে বাদ পড়তে হয় ওপেনার অ্যালেক্স হেইলসকেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়