শিরোনাম
◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান ◈ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ◈ ‘আমলনামা’ প্রকাশ: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সংস্কারের প্রতিবেদন

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৫:৩৯ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্তির জেরে হুয়াওয়ে অ্যানড্রয়েডে প্রবেশাধিকার বন্ধ করলো গুগল

সান্দ্রা নন্দিনী : অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের কয়েকটি আপডেট ভার্সনে হুয়াওয়ের প্রবেশাধিকার বন্ধের ঘোষণা দিলো গুগল। এখন থেকে নতুন হুয়াওয়ে স্মার্টফোন জনপ্রিয় গুগল অ্যাপে প্রবেশাধিকার হারাবে। চীনের বৃহৎ মোবাইল ফোন নির্মাতা কোম্পানির জন্য একটি বড় আঘাত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিবিসি, রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার কয়েকটি কোম্পানির তালিকা প্রকাশ করা হয় যারমধ্যে হুয়াওয়ের নামও রয়েছে। তালিকাভুক্তির শর্ত হিসেবে বলা হয়, লাইসেন্স না থাকলে সে কোম্পানির সঙ্গে কোনও মার্কিন কোম্পানি বাণিজ্যিক সম্পর্ক রাখতে পারবে না।

এক বিবৃতিতে গুগল মুখপাত্র জানান, ‘আমরা প্রশানসিক নির্দেশের সঙ্গে বিষয়টি সমন্বয় এবং এর প্রভাব পর্যালোচনা করছি।’

সূত্রমতে, গুগলের পদক্ষেপের কারণে বর্তমানে চীনের বাইরে থাকা হুয়াওয়ে স্মার্টফোন ব্যবহারকারীরা গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট ভার্সনে প্রবেশ করতে পারবে না। আর ভবিষ্যৎ ভার্সনের হুয়াওয়ের অ্যানড্রয়েড স্মার্টফোন দিয়ে গুগল প্লে স্টোর, জিমেইল ও ইউটিউবের মতো জনপ্রিয় সার্ভিসসমূহ ব্যবহার করা যাবে না। অর্থাৎ, হুয়াওয়ে এখন শুধুই অ্যান্ড্রয়েডের সাধারণ ভার্সন ব্যবহার করতে পারলেও গুগল মালিকানাধীন কোনও অ্যাপ বা সার্ভিস ব্যবহার করতে পারবে না।

হুয়াওয়ের পক্ষ থেকে এবিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়