শিরোনাম
◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক?

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৮:২২ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পঞ্চম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

সমীরণ রায়: পঞ্চম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চেয়ারম্যন পদে মনোনয়ন দিয়েছে।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভা এ মনোনয়ন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

মনোনয়ন যারা পেলেন তাদের মধ্যে রয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জে মো. আশরাফুল আলম সরকার, নাটোরের নলডাঙ্গার মো. আসাদুজ্জামান আসাদ, সিরাজগঞ্জের কামারখন্দের আব্দুল মতিন চৌধুরী, বরগুনার তালতলীর মো. রেজবি-উল-কবির, পটুয়াখালীর রাঙ্গাবালীর মো. দেলোয়ার হোসেন, গাজীপুর সদর রীনা পারভীন, নারায়ণগঞ্জের বন্দর এম এ রশিদ, মাদারীপুর সদর কাজল কৃষ্ণ দে, রাজবাড়ীর কালুখালীর কাজী সাইফুল ইসলাম, শেরপুরের নকলার মো. শফিকুল ইসলাম জিন্নাহ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মো. তানভীর ভূঞা, বাঞ্ছারামপুরের মো. সিরাজুল ইসলাম, কুমিল্লা আদর্শ সদর মো. আমিনুল ইসলাম, কুমিল্লা সদর দক্ষিণের গোলাম সারওয়ার, নোয়াখালী সদর এ. কে. এম সামছুদ্দিন।

  • সর্বশেষ