শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৮:১৩ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোজা মুখে যদি মৃত্যুও হয় আল্লাহর কাছে আমি খুশি, অভিমত রিকশাচালকের

মোহাম্মদ মাসুদ : রোজা রেখেও কঠোর পরিশ্রম করছেন যারা। রোজা খুব মায়া মমতার জিনিস ছাড়তে খুব মায়া লাগে। এজন্য ছাড়তে পারি না। রোজা মুখে যদি আমার মৃত্যুও হয়ে যায় তাহলে আল্লাহর কাছে আমি খুশি।

বিবিসির এক সাক্ষাতকারে এমনটাই জানাচ্ছেন ৬৪ বছর বয়সী রিকশাচালক মোহাম্মদ এরফান আলী। চাঁপাইনবাবগঞ্জ থেকে কয়েক বছর আগে ঢাকায় এসে রিকশা চালাচ্ছেন। তীব্র গরমে ক্ষুধা, তষ্ণায় কাতর হলেও বজায় রেখেছেন তার সিয়াম সাধনা। অন্য রিকশাচালক ফারিছ মিয়াও ১৫ বছর ধরে রিকশা চালান ঢাকা শহরে। ময়মনসিংহ ছেড়ে পরিবার নিয়েই ঢাকায় বসবাস করেন বলে তাকে আয় করতে হয় বেশি। তাই রিকশাও চালাতে হয় বেশি সময় ধরে। কিন্তু রমজানে রোজা রেখে এই কঠোর পরিশ্রম করাটা তাদের জন্য বেশ কঠিন হয়ে পড়ে।

আজ আমি এটা করার ফলে পরকালে যদি মুক্তি পাই। এটাই হচ্ছে আল্লাহর কাছে শেষ ইচ্ছা। আলহামদুল্লিলাহ। আল্লাহ গরীব ধনী কাউকেই নামাজ রোজার জন্য মাফ করবেন না। এজন্য আমি আল্লাহর ভয়ে রোজা রাখি। রোজায় সকাল থেকে দুপুর আর তারাবির পর থেকে মধ্যরাত পর্যন্ত রিকশা চালাই।
রমজান মাসে আয়টা একটু কম হয়। কারণ চালাতে একটু কম পারি। তারপরও আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলি, আল্লাহ তুমি যা দিয়েছো তাতেই আমি সন্তুষ্ট। আমার এভাবেই চালাতে হবে কারণ আমার তো আয় করতে হবে। আমার ছেলে মেয়ে যদি উপোস থাকে তাহলে লোকে খারাপ বলবে।

একটু কষ্ট হয় তাই পানি খাই। ইফতরিতে খোরমা খেজুর খাওয়ার পর বেশী করে পানি খাই। বাসায় ইফতার করতে হলে আগেই আসা লাগে। কোনো সময় দূরে চলে গেলে আসতে পারি না। রাস্তায় ইফতারের সময় হয়ে গেলে মসজিদে ইফতার করে নেই। রোজা রাখার ক্ষেত্রে শারিরীক সামর্থ্যের চেয়ে মনোবলটাই বেশী দরকার।

অনেকে বলে আমার খুব খারাপ লাগে। আমার খুব ক্ষিদা লাগে। আমি তো আর রিকশা চালাতে পারবো না। এটা আসলে আল্লাহ করায় বলেই পারি। এখানে আমার কোনো ক্ষমতা নাই, তার রহমতেই পারি। এই নামাজ রোজা ছাড়া পৃথিবীতে আমি মৃত্যুবরণ করতে না চাইনা, এটাই আল্লাহর কাছে আমার একমাত্র চাওয়া।

  • সর্বশেষ