শিরোনাম
◈ বৈধ অস্ত্রের ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ১৮ মে, ২০১৯, ০৫:৫৫ সকাল
আপডেট : ১৮ মে, ২০১৯, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ফিরছেন মাশরাফিসহ পাঁচ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: শিরোপা জয়ের মধ্যে দিয়ে শেষ হলো আয়ারল্যান্ডে অনুষ্ঠিত বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ। বিশ্বকাপের আগে যে কয়দিন সময় থাকবে ওই সময়টি পরিবারের সঙ্গে কাটাবেন মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল।
পরিবারকে সময় দিতে মাশরাফি ডাবলিন থেকে দেশে ফিরছেন। সেটি দু তিনদিনের জন্য। ছুটি শেষে মাশরাফি ফিরে যাবেন ইংল্যান্ডে বিশ্বকাপে অংশ নিতে। ওপেনার তামিম ইকবাল অবশ্য দেশে আসছেন না। দুবাইয়ে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে সেখান থেকেই বিশ্বকাপের বিমান ধরবেন। মাশরাফির সঙ্গে দেশের পথে ত্রিদেশীয় সিরিজে দলের সঙ্গে থাকা তাসকিন আহমেদ, ইয়াসির আলি রাব্বি, ফরহাদ রেজা ও নাইম হাসান।

আয়ারল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ ক্রিকেট দল দেশ ছাড়ার আগেই জানা গিয়েছিল, ত্রিদেশীয় সিরিজ শেষে বেশ কয়েকজন ক্রিকেটার ফিরে আসবেন। যারা পুনরায় বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শুরুর আগেই যোগ দেবেন দলের সঙ্গে।

গতকাল রাতে ঐতিহাসিক জয়ের পরই শুরু হয়ে যায় মাশরাফি, তামিমদের ব্যাগ প্যাকের কাজ। তামিম-মাশরাফি ছাড়া বিশ্বকাপের স্কোয়াডে বাকি ১৩ সদস্য গেলো টিম হোটেলে। তামিম-মাশরাফিরা ছুটলেন বিমানবন্দরে। ফ্লাইট ধরার তাড়া! তাদের সঙ্গে দেশে ফিরছেন বিশ্বকাপ দলে না থাকা যে চারজন ত্রিদেশীয় টুর্নামেন্টের স্কোয়াডে থাকা বাকি চার ক্রিকেটার।

তামিম ইকবাল অবশ্য দেশে ফিরছেন না। তামিম মাশরাফিদের সঙ্গে একই বিমানে যাচ্ছেন দুবাই পর্যন্ত। তামিমের পরিবার আপাতত দুবাইয়ে অবস্থান করছে। পরিবার সঙ্গে নিয়ে তামিমও লন্ডন ফিরবেন বুধবার। বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দেবেন কার্ডিফে।

মাশরাফিকে অবশ্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়তে হবে আগামী বুধবার। কারণ বৃহস্পতিবার লন্ডনে বিশ্বকাপে অংশ নেয়া দশ দেশের অধিনায়কদের নিয়ে আইসিসির একটি আয়োজন রয়েছে। লন্ডনের এই অনুষ্ঠানে অংশ নিতে মাশরাফি দলের সঙ্গে ডোগ দিবেন ২৩ তারিখ কার্ডিফে।

বিশ্বকাপ স্কোয়াডের বাকি ১৩ জন আপাতত থাকছেন একসঙ্গেই। আজ শনিবার ডাবলিন থেকে লন্ডন হয়ে তারা যাবেন লেস্টারে। সেখানে বিরতি দিয়ে তিন দিন অনুশীলন করবে দল। আগামী বৃহস্পতিবার লেস্টার ছেড়ে তাদের ঠিকানা হবে কার্ডিফ।

উল্লেখ্য, ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে ২৬ ও ২৮ মে কার্ডিফে ভারত ও পাকিস্তানের বিপক্ষে আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

  • সর্বশেষ