শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪০ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে রেললাইনের ভাঙা অংশে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ধরে ধীরগতিতে ট্রেন চলাচল করেছে। সোমবার বেলা ৩টার দিকে মেরামত কাজ শেষ হলে ঢাকা-পঞ্চগড় রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে রবিবার রাত ৯টায় এ ঘটনাটি ডু-ইন-ইব্রাহীম তন্ময় নামের স্থানিয় এক বাসিন্দার চোখে পড়ে।

স্থানিয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, রবিবার রাতে সান্তাহার জংশন স্টেশন থেকে একটি মালবাহী ট্রেন পারবর্তীপুর অভিমুখে যাচ্ছিল। এসময় ট্রেনটি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বাগবাড়ী গ্রামের নিকট পৌঁছলে রেললাইনের মাঝখানে ভেঙে গিয়ে বিকট শব্দ হয়। শব্দ শুনে স্থানিয় বাসিন্দা ডু-ইন-ইব্রাহীম তন্ময় ঘটনাস্থলে ছুঁটে এসে লাইনটি ভাঙা অবস্থায় দেখতে পান। এরপর তিনি বাড়ি থেকে কম্বল নিয়ে এসে সেখানে গুঁজে দেয়।

তন্ময় জানান, প্রায় ৩ ইঞ্চি রেললাইন ভেঙে গেছে। ছোট আকারের ভাঙন হলেও ঝুঁকি এড়াতে রেললাইনে কম্বল ব্যবহার করা হয়েছে। ওই লাইনে প্রায় ১৮ ঘন্টা ধীর গতিতে ট্রেন চলচল করে। এমন অবস্থাতেও দ্রুতযান, চিলাহাটি, কুড়িগ্রাম, সীমান্ত এক্সপ্রেস আন্ত:নগর ও লোকাল মেইল ট্রেন চলাচল করতে দেখা গেছে। তিনি ওই রাতেই রেলওয়ে থানায় খবর দেন। পরের দিন সকাল থেকে রেলবিভাগের লোকজন মেরামত কাজ শুরু করেন।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রেল কর্মীরা মেরামতের জন্য ঘটনাস্থলে যান। এরপর ভাঙা স্থানে নতুন রেললাইন স্থাপন করা হয়।

জানতে চেয়ে সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানমের মুঠোফোনে কল করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

  • সর্বশেষ